আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ভালো বন্ধু ও স্বাধীনতার অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন। ওয়াশিংটনে আয়োজিত একটি প্রার্থনা অনুষ্ঠানে দালাই লামার সঙ্গে প্রেসিডেন্ট ওবামাও অংশ নেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা আমাদের সহানুভূতিবোধের চর্চা এবং সব মানুষের স্বাধীনতা ও মর্যাদা বিষয়ে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা যোগান।