বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৬

দুর্নীতিমুক্ত পরিকল্পিত নগরী গড়ার অঙ্গীকার করলেন দুই মেয়র প্রার্থী

দুর্নীতিমুক্ত পরিকল্পিত নগরী গড়ার অঙ্গীকার করলেন দুই মেয়র প্রার্থী

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: শনিবার সিলেট অডিটোরিয়ামে সুজন ও সনাক আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত পরিকল্পিত নগরী গড়ার অঙ্গীকার করলেন দুই মেয়র প্রার্থী  বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী। তারা দু‘জনই দুর্নীতি বিরোধী অঙ্গীকারনামায়ও স্বাক্ষর করেন।

সিলেট সিটি নির্বাচন-২০১৩ উপলক্ষে আয়োজন করা এই অনুষ্ঠানে সনাক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্বে এবং সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে টিআইবি’র পরিচালক উমা খান বক্তব্য রাখেন।

আয়োজিত অনুষ্ঠানে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ চাইলে আমি হয় তো আমার মেয়র নির্বাচিত হবো। দুর্নীতি না করার অঙ্গীকার করে কামরান বলেন, আমরা পবিত্র হজব্রত পালনে গিয়েও খারাপ কাজ না করার অঙ্গীকার করি। নগরীর উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের বর্ণনা দিয়ে তিনি বলেন, তিনি মেয়র থাকাকালে মুক্তিযোদ্ধাদের জন্য সিটি কর্পোরেশনের সব ধরণের ট্যাক্স মওকুফ করেছিলেন। বেকার যুব ও যুব মহিলার জন্য সিডিসি (কমিউনিটি ডেভলাপম্যান্ট কর্মসূচি) গ্রহণ করা হয়েছে। একদিনের জন্যও টেহুার বক্স ছিনতাই হয়নি।জলাবদ্ধতা সম্পর্কে তিনি বলেন,সিটি কর্পোরেশনের উদ্যোগের ফলে জলাবদ্ধতা অনেকটা কমেছে। তবে, প্রবল বর্ষণে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়  বলে তিনি স্বীকা করেন। তিনি বলেন, নাব্যতা হারিয়ে ফেলায় সুরমা নদীর ড্রেজিং এখন সময়ের দাবি। তিনি সিটি কর্পোরেশনকে দল-মতের উর্ধ্বে রাখার চেষ্টা করেছেন। আবার নির্বাচিত হলে সিলেটকে আধ্যাতিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। অনুষ্ঠানে কামরান আরিফকে ‘সুপ্রিয় ভাই’ বলে সম্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার দুই মেয়র প্রার্থীকে একে অপরের ইতিবাচক বিষয় তুলে ধরার আহ্বান জানান। আরিফের ইতিবাচক দিক তুলে ধরতে গিয়ে কামরান বলেন- তিনি (আরিফ) আমার সুপ্রিয় ভাই। একজন সমাজসেবক ও রাজনীতিবীদ। তার সাথে আমার সখ্যতা আছে। আমি তাকে ভালোবাসি, স্নেহ করি।’

এসময় আরিফুল হক চৌধুরী তার বক্তবে্ বলেন, তিনি নির্বাচিত হলে সিটি কর্পোরেশনকে একটি যানজট-সন্ত্রাস-দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করবেন। কামরানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সিটি কর্পোরেশনের বর্তমান অবস্থার পরিবর্তন হওয়া দরকার। তিনি নির্বাচিত হলে স্বল্প,মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করবেন। ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের কারণে এ ক্ষেত্রেও পরিকল্পনা নিতে হবে। তিনি বলেন, সিলেট সকল ধর্ম বর্ণের মানুষের শহর। এ নগরীর উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান গ্রহণ করতে হবে। তিনি বলেন, সিলেট সিটিতে একটি নদী এবং ৯টি ছড়া-খাল রয়েছে। কাজেই, এ নগরীতে জলাবদ্ধতা থাকার কথা নয়। প্রবাসীদের জন্যও নিরাপদ আবাসস্থল গড়তে হবে। যাতে প্রবাসীরা নিরাপদে বিনিয়োগ করতে পারে। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের যে রিসোর্স(সম্পদ) এটা কাজে লাগাতে পারলে বরাদ্দের জন্য কারো মুখাপেক্ষী হতে হবে না। আরিফ বলেন, তিনি নির্বাচিত হলে ভোটারদের দেয়া অঙ্গীকার রক্ষার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। অনুষ্ঠানে দুই মেয়র প্রার্থীকে নগরীর সমস্যাবলী নিয়ে প্রশ্ন করেন। কামরানের আগের বক্তব্যের জবাবে আরিফ কামরানকে ‘বড় দুলাভাই’ বলে সম্বোধন করলে দুই প্রার্থীর এমন কথায় অডিটোরিয়াম ভর্তি দর্শকদের মধ্যে হাসির রুল পড়ে। এ সময় করতালি দিয়ে দর্শকরা দুই প্রার্থীকে অভিনন্দন জানান। নির্বাচনী প্রচারণাও দুই প্রার্থীকে এরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা। সদ্য সাবেক মেয়র কামরানের কথা বলতে গিয়ে আরিফ বলেন- তিনি (কামরান) সদালাপী লোক। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আত্মীয়তার দিক দিয়ে তিনি আমার বড় দুলাভাই। আমাদের মধ্যে গভীর সুর্ম্পক রয়েছে। অনুষ্ঠান শেষে একজন আরেকজনকে জড়িয়ে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে পোজ দেন।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026