বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৫

বোমা নিক্ষেপ করা হলো এবার তথ্যমন্ত্রীর বাসভবনে

বোমা নিক্ষেপ করা হলো এবার তথ্যমন্ত্রীর বাসভবনে

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: রাজধানীর দারুস সালামে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে পর পর কয়েকটি হাতবোমা ফাটানো হয়েছে। জামায়াতের হরতালের আগের দিন রোববার দুপুর দেড়টার দিকে এই ঘটানো হলো। জানা যায়, মন্ত্রীর বাড়ি লক্ষ্য করেই বোমাগুলো নিক্ষেপ করা হয়। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান দারুস সালাম থানার ওসি খলিলুর রহমান।

বোমা বিস্ফোরণের পর তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  হামলায় মন্ত্রীর বাসভবনের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হলেও কেউ আঘাত পাননি। মন্ত্রীর স্ত্রীসহ পরিবারের সদস্যরা হামলার সময় বাসার ভেতরেই ছিলেন। মন্ত্রী নিজেই বিষয়টি পুলিশের আইজিকে জানিয়েছেন। তার স্ত্রী আফরোজা হক রীনা জানিয়েছেন, কমপক্ষে চারটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে।

জাসদ সভাপতি ইনু সাম্প্রতিক সময়ে জামায়াতের বিভিন্ন নাশকতার ঘটনার পর তথ্যমন্ত্রী হিসাবে সাংবাদিকদের সামনে আসেন এবং সরকারের অবস্থান তুলে ধরেন।  দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালানোর মধ্য দিয়ে জামায়াত-শিবির ‘সন্ত্রাসবাদী  ও জঙ্গিবাদী’ দল হিসেবে ‘আত্মপ্রকাশ করছে’ মন্তব্য করে মন্ত্রী একাধিকবার বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

এর আগে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন গত ২৮ মে রমনা এলাকায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাড়ির ভেতরে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়। আদালত অবমাননার দায়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর কয়েক ঘণ্টা পর সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026