বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২২

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর, প্রথমবারের মতো দেশের বাজারে ডায়াবেটিসের নতুন ওষুধ আনলো কনকর্ড ফার্মাসিউটিক্যালস। ডায়াবেটিস চিকিৎসায় বিশ্বের অন্য দেশে সফলতার পর বাজারজাত করছে ডাপাগ্লিফ্লোজিন গ্রুপের নতুন ওষুধ ডাপাজিন (৫ মিগ্রা)।

শুক্রবার রাতে রাজধানীর রিজেন্সি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ ট্যাবলেটের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) অনুমোদিত ডাপাজিনের প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে ৩০ টাকা, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। এ দাবি কনকর্ড ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. ফাইজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমান প্রমুখ।

এ কে আজাদ খান বলেন, ডাপাজিন ওষুধটি ব্যবহারের ফলে ডায়াবেটিস রোগীর ইনস্যুলিনের প্রয়োজন নাও হতে পারে। কিন্তু এটি ইনস্যুলিনের বিকল্প নয়। রোগীর বেশি উপকারিতার জন্য ডাক্তারের পরামর্শে ডাপাজিন ব্যবহার করা যাবে। ডাপাজিন সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ হাসনাত এবং সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

ডা. শাহজাদা সেলিম বলেন, ডাপাজিন ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে। তিনি বলেন, ট্যাবলেটটি কিডনি টিউবিউল হতে যে পরিমাণ গ্লুকোজ আবার রক্তে ফিরে আসার কথা সেটিকে ফিরতে না দিয়ে বরং মূত্রের সাথে বের করে দিচ্ছে।

এতে ইনস্যুলিন প্রয়োজন হচ্ছে না। দৈহিক ওজন কমার সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রয়োজনীয় ক্ষেত্রে ডায়াবেটিসের সব ওষুধও ব্যবহার করা যাচ্ছে। ডাপাজিন হৃদরোগ বা অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে এবং এর রক্তের গ্লুকোজ কমাবার সামর্থ্য বেশ ভালো।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026