সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২১

যুক্তরাষ্ট্রে নিজ দলের কারণে পদত্যাগ করছেন স্পিকার জন বোয়েনার

যুক্তরাষ্ট্রে নিজ দলের কারণে পদত্যাগ করছেন স্পিকার জন বোয়েনার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দলের ভেতরে রক্ষণশীলদের চাপের মুখে যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার অক্টোবরের শেষে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। পোপ ফ্রান্সিসকে কংগ্রেসে আমন্ত্রণের পরদিন ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রার্থনার সময় বোয়েনার এই সিদ্ধান্ত নেন বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে বাঁধভাঙ্গা অশ্রু নিয়ে ৬৫ বছর বয়সী রিপাবলিকান পার্টির এই সদস্য বলেন, তার নেতৃত্ব নিয়ে বিশৃঙ্খলা প্রতিনিধি পরিষদের দীর্ঘস্থায়ী ক্ষতি করবে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বোয়েনারের এই সিদ্ধান্তে ক্যাপিটল হিল ঝাঁকুনি খেয়েছে এবং কংগ্রেসে দলীয় সংখ্যাগরিষ্টতা কীভাবে ব্যবহার হবে তা নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে গভীর দ্বন্দ্বের প্রকাশ ঘটেছে।

প্রায় পাঁচ বছর স্পিকারের দায়িত্বে থাকার সময় ৩০ জনেরও বেশি রিপাবলিকান সদস্যের কাছ থেকে অনাস্থা ভোটের হুমকি পাওয়ায় তার অবস্থান নড়বড়ে হয়ে পড়ে, যার ফলে পদে থাকতে হলে তাকে ডেমোক্রেট দলীয় সদস্যদের ভোটের উপর নির্ভর করতে হতো। ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের রক্ষণশীল অংশের চাপের মুখে ছিলেন বোয়েনার।

বোয়েনারের মতে, তার এই সিদ্ধান্তের পেছনে পোপের সঙ্গে একান্ত আলাপচারিতার ভূমিকা রয়েছে। ক্যাথলিক স্পিকার বোয়েনারের আমন্ত্রণে প্রথম পোপ হিসেবে ফ্রান্সিস বৃহস্পতিবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দেন।

তার ব্যক্তিগত কর্মকর্তা বলেন, গত বছরের শেষেই বোয়েনার পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু তখনকার কংগ্রেসের সংখ্যাগরিষ্ট নেতা এরিক ক্যানটরের পরাজয়ে তার হিসাব পাল্টে যায়। প্রেসিডেন্ট বারাক ওবামা বোয়েনারের এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন এবং তার সঙ্গে কথা বলেছেন।

ওহাইয়োর এক বারম্যানের সন্তান বোয়েনার ২০১১ সালের জানুয়ারিতে যখন নেতৃত্বে আসেন, তখন প্রতিনিধি পরিষদের পুরো নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে ছিল। নারীদের জন্য স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান প্ল্যানড প্যারেন্টহুডকে অর্থায়নের পরিকল্পনা বন্ধে রিপাবলিকানদের নাছোড়বান্দা অবস্থান নেওয়ার মধ্যেই তার এই পদত্যাগের ঘোষণা এল।

এই সেবাদাতা সংস্থাটির কর্মীরা ভ্রুণ বিক্রি করছে দাবি করে গর্ভপাতবিরোধী কর্মীরা এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সরকারি অর্থায়ন বিলে ‘এই সেবাদাতাকে অর্থায়ন বন্ধ করার’ বিষয়টি যুক্ত না করলে ওই বিলের বিরুদ্ধে অবস্থান নিতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে গোঁড়া রক্ষণশীলরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026