মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩২

ফের একা ইমরান খান: দ্বিতীয় স্ত্রীকেও তালাক দিলেন

ফের একা ইমরান খান: দ্বিতীয় স্ত্রীকেও তালাক দিলেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দ্বিতীয় স্ত্রীকেও তালাক দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খান। এ বছরের জানুয়ারিতে সংবাদমাধ্যম বিবিসি’র সাবেক উপস্থাপক ও মডেল রেহামকে বিয়ে করেন ইমরান খান। কিন্তু বিয়ের মাত্র ১১ মাসের মাথায় ছাড়াছাড়ি হয়ে গেল তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর মুখপাত্র নাঈম উল হক।

ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করে রেহাম খান টুইটও করেছেন। তিনি লেখেন, আমরা বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স ফাইল পূরণ করেছি। ইমরান খানও টুইট করে রেহামের সঙ্গে ছাড়াছাড়ির কথা জানিয়েছেন।

দু’জনের সমঝোতায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে তিনি তিক্ত সম্পর্ক ও বোঝাপড়ার অভাবের কথা বলেছেন। তবে নির্দিষ্ট কোনো কারণের কথা বলেন নি। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক ১৯৯৫ সাল ব্রিটেনের জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। কিন্তু নানা নাটকীয়তার পর ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

এরপর ১১ বছর একা ছিলেন ইমরান খান। গত বছর শেষে দিকে রেহামের সঙ্গে ইমরান খানের রোমান্টিকতার খবর দেয় বৃটিশ গণমাধ্যম। ইমরান খান প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। এ বছরের জানুয়ারিতে জমকালো আয়োজনের মাধ্যমে ৪২ বছর বয়সী রেহামের সঙ্গে ৬৩ বছর বয়সী ইমরানের বিয়ে হয়। আগের ঘরে ইমরানের দুই সন্তান ছিল। আর রেহামের আগের ঘরে ছিল ৩ সন্তান। ইজাজ রেহমান নামের এক ব্যক্তির সঙ্গে ১৫ বছর সংসারের পর ২০০৫ সালে তাকে ডিভোর্স দেন রেহাম। তিনি ১০ বছর একা থাকার পর এবার গাট বাঁধেন ইমরান খানের সঙ্গে।

নাম প্রকাশ না করার শর্তে ইমরান খানের কাছের একজন তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে বলেন, রেহাম রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছিলেন। কিন্তু ইমরান খান কিছুই চাইছিলেন না, তার স্ত্রী রাজনীতিতে আসুক। রেহাম কখনও ঘরে থাকতে চাইতেন না। এটা নিয়ে প্রায় দু’জনের মধ্যে মনোমলিন্য হতো। তাই বাধ্য হয়ে শেষমেশ তারা ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026