রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২০

কি কারণে ক্যাটরিনার প্রেমে মজেছিলেন সল্লু খান

কি কারণে ক্যাটরিনার প্রেমে মজেছিলেন সল্লু খান

বিনোদন নিউজ ডেস্ক: ক্যাটরিনা কইফ আর সালমান খানের মধ্যে একটা সুন্দর রসায়ন যে আছে, সেটা অস্বীকার করবেন না কেউই! কিন্তু, সেই রসায়ন গড়ে ওঠার রহস্য কী? ঠিক কী দেখে ক্যাটরিনার প্রেমে পড়েছিলেন সল্লু খান? সৌন্দর্য?

উঁহু! যাঁরা এ কথা বলেন, সম্প্রতি তাঁদের ভুল ভাঙিয়ে দিয়েছেন সালমান খান নিজেই! কবুল করেছেন, রূপ দেখে তিনি ক্যাটরিনাকে মন দেননি!

হালফিলে যেখানেই যাচ্ছেন সালমন প্রেম রতন ধন পায়ো’র প্রচারে, নানা জনে নানা প্রশ্ন করছেন তাঁকে!

সেই সব প্রশ্নের কোনওটা ছবি নিয়ে, কোনওটা আবার সলমনের ব্যক্তিগত জীবন নিয়ে। এই দ্বিতীয় দফাতেই ক্যাটরিনাকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন সালমান। সবাই জানতে চাইল, ক্যাটরিনা কী বলছেন সালমানের নতুন ছবি নিয়ে!

সে কথা বেমালুম এড়িয়ে গেলেন সালমান! আর, এড়িয়ে যেতেই ভেসে এল মোক্ষম প্রশ্ন। কেন তাঁরা একসঙ্গে ছবি করছেন না আর? ক্যাটরিনার মতো সুন্দরী নায়িকার সঙ্গে কেন দেখা যাচ্ছে না সলমনকে?

প্রশ্ন করতেই মিলল একেবারে চোখা জবাব! সৌন্দর্যটা বিষয় নয়! সুন্দরী ক্যাটরিনা এখন হয়েছে! আগে ততটাও ছিল না! এই তো সে দিন ওর ছবি দেখলাম, এয়ারপোর্টে! কী মিষ্টি না দেখতে হয়েছে এখন ক্যাটরিনা, বলছেন সালমান!

তাহলে তাঁদের প্রেমের রসায়নের রহস্য? সে কথাও একটা রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে গিয়েছেন নায়ক! সেই হাসি শুধু একটাই কথা বলে যার যেথা মজে মন!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026