মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৪

বাংলাদেশ ছাড়ছেন পঙ্কজ শরণ: নতুন হাইকমিশনার হর্ষবর্ধন

বাংলাদেশ ছাড়ছেন পঙ্কজ শরণ: নতুন হাইকমিশনার হর্ষবর্ধন

শীর্ষবিন্দু নিউজ: ডিসেম্বরে পঙ্কজ শরণ ঢাকা ছেড়ে যাবেন, তারপরই নতুন হাইকমিশনার হিসেবে তিনি যোগ দিবেন ভারতের নতুন হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা। তিনি পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে হর্ষবর্ধন সিংলাকে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।

হর্ষবর্ধন সিংলা বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। ভারতের ফরেন সার্ভিসের একজন মেধাবী কর্মকর্তা তিনি। দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে হর্ষবর্ধন সিংলার খুব ভালো অভিজ্ঞতা রয়েছে।

ইতোপূর্বে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমারবিষয়ক অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে, পঙ্কজ শরণ মস্কোতে ভারতের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026