মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৭

আকস্মিকভাবে আফগানিস্তান ও পাকিস্তান সফরে মোদি

আকস্মিকভাবে আফগানিস্তান ও পাকিস্তান সফরে মোদি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের লাহোর শহরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে রীতিমতো চমকে দিয়ে আফগানিস্তানের কাবুল সফর শেষে নয়াদিল্লি ফেরার পথে আজ শুক্রবার লাহোরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি।

এর আগে আজ হঠাৎ করেই লাহোর সফরে যাওয়ার কথা ঘোষণা দেন মোদি। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, টুইটারে লাহোর যাওয়ার ঘোষণা দিয়ে সবাইকে বিস্মিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

আজ আফগানিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে অংশ নেওয়ার পর মোদির কাছ থেকে লাহোর যাওয়ার ঘোষণা আসে। আজই ৬৬ বছরে পা রেখেছেন নওয়াজ। সকালে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন মোদি। এই দুই নেতা লাহোরে বৈঠক করার পাশাপাশি বিশেষ ভোজে অংশ নেবেন।

গত বছর ক্ষমতায় আসার পর এই প্রথম মোদি পাকিস্তানে যাচ্ছেন। আর প্রায় এক যুগের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী পাকিস্তানে গেলেন। মোদির আকস্মিক পাকিস্তান সফরের খবরে সবাই নড়েচড়ে বসেছেন। গত জুলাইয়ে রাশিয়ায় বৈঠক করেন মোদি ও নওয়াজ। এরপর

দুই প্রধানমন্ত্রী গত মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে বৈঠক করেন। তাঁরা হাত মেলান। মিনিট পনেরো কথাও বলেন। মোদি-নওয়াজের ওই বৈঠকের পর দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ব্যাংককে বৈঠক করেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদে যান।

এসব ঘটনাকে বিশ্লেষকেরা চীর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কে বরফ গলার আভাস হিসেবে মনে করছেন।

আফগানিস্তানে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্ত তিনি যে পাকিস্তান যাবেন সেটি কেউ আগে ভাগে জানতে পারেনি। এমনকি মোদীর ঘনিষ্ঠরাও এ বিষয়ে অবগত ছিলেন না। শুক্রবার মোদী হঠাৎ টুইট করেন তিনি পাকিস্তান যাচ্ছেন। লাহোরে আজ সন্ধ্যায় মোদীর বিমান পাকিস্তান স্পর্শ করবে। সে মোতাবেক বিমানবন্দরে স্বাগত জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হাজির হয়েছেন।

এদিকে দেশের মানুষকে না জানিয়ে মোদীর পাকিস্তান সফরকে কঠোর সমালোচনা করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। দলটির মুখপাত্র মনীষ তিওয়ারি বলেন, দেশের মানুষকে আস্থায় না নিয়ে এ সফর ফলপ্রসূ হবে না। এটি একটি এডভেঞ্চার। পাকিস্তান এমন কিছু করেনি যে তার সঙ্গে সাক্ষাৎ অতি জরুরি ভারতের জন্য। ভারতের কোনো দাবি পাকিস্তান এখন পর্যন্ত পুরন করেনি। তবে কেন এই সফর?

এদিন মোদী ট্যুইট করে বলেন, নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি৷ এদিন সকালে অবশ্য পাক প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ দুপুরে নিজে গিয়ে দেখা করবেন নওয়াজ শরিফের সঙ্গে৷ উল্লেখ্য, দিল্লির মসনদে বসার পর এটাই হবে নমোর প্রথম পাক সফর৷ সেই সঙ্গে ১২ বছর পর পাকিস্তানে পা রাখবেন ভারতের কোনও প্রধানমন্ত্রী৷




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026