মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৩

আইফোনের ফ্যাক্টরীতে আগুন লেগে ভয়াবহ অগ্নিকান্ড

আইফোনের ফ্যাক্টরীতে আগুন লেগে ভয়াবহ অগ্নিকান্ড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে শেয়ারকৃত এক ছবিতে দেখা গেছে, চীনের হেনান প্রদেশের ঝেংঝাওতে ফক্সকন টেকনোলজির আইফোন ফ্যাক্টরীতে বড় ধরণের আগুন লেগে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

কারখানাটি থেকে ৭০ শতাংশ আইফোন তৈরি হয় বলে জানা গেছে। আইফোনের কোন ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। কারখানায় লাগা আগুনের তোপে চারিদিকে আলোকচ্ছটা দেখা যায়। অগ্নিকান্ডের কারণে কারখানার ছাদ থেকে ব্যাপক পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। টুইটারে পোস্টকৃত আরেক ভিডিওতে বিল্ডিং অগ্নিদগ্ধ হওয়ার দৃশ্য উঠে এসেছে।

ফক্সকনের এক মুখপাত্র জানিয়েছেন, কারখানার আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকলকর্মীরা। তবে আগুনে কোন হতাহতের ঘটনা বা ফোন উৎপাদনে কোন নেতিবাচক প্রভাব পড়েনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026