শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১৪

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নেলসন ম্যান্ডেলা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নেলসন ম্যান্ডেলা

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রিটোরিয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শান্তিতে নোবেলজয়ী বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা খুবই আশংকাজনক। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকাবাসী মনে করছেন তাদের প্রিয় নেতা মাদিবার হয়তো চিরদিনের জন্য তাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন্। এই মহান মানুষটির শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকাবাসী তাদের প্রিয়নেতার চিরবিদায়ের ক্ষণ ঘনিয়ে এসেছে বলেই মনে করছে।

দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা তাদের প্রিয়নেতা ম্যান্ডেলাকে স্থানীয়ভাবে ‘মাদিবা’ বলে ডেকে থাকে। এটি তার গোত্র নাম। মাহারাজ জানান, ম্যান্ডেলার অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। গত ছয়মাসে ম্যান্ডেলা এ নিয়ে চতুর্থবারের মতো হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন। তবে এবার ইতোমধ্যে তিনি হাসপাতালে ২০ দিন অতিবাহিত করেছেন। আর এ কারণে দেশটির অধিবাসীরা ইতোমধ্যে বুঝতে শুরু করেছে, তাদের প্রিয় নেতা সম্ভবত আর তাদের মাঝে ফিরে আসবেন না।

গত বুধবার থেকেই ম্যান্ডেলাকে চিঠি, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু করে দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা। হাসপাতালের চারদেয়াল ছেয়ে যায় ম্যান্ডেলার প্রতি শুভাকাঙ্খীদের লেখা বার্তা, ফুলের তোড়ায়। বিলবোর্ডগুলোতে লেখা হয় ম্যান্ডেলাকে নিয়ে বার্তা, পুতুলের গলাতেও ঝুলিয়ে দেওয়া হয় শ্রদ্ধার বাণী। ম্যান্ডেলার সুস্থতা কামনা করে এক ভক্তের বার্তায় লেখা হয়, আমরা জানি তার চিরবিদায় নেয়ার দিনটি আসবে।কিন্তু এটা মেনে নেয়া কষ্টকর।

দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে (৯৪) চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণের কারণে চলতি বছর এ নিয়ে চতুর্থ দফা তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। ৮ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার অবস্থা রোববার সঙ্কটাপন্ন বলে জানান দক্ষিণ জ্যাকব জুমা।এরপর মঙ্গলবার তার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানানো হয় সরকার পক্ষ থেকে।

ম্যান্ডেলাকে সারিয়ে তোলার জন্য ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। অবিসংবাদিত এই নেতার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই, ওমতাতার মুভিজোর এক গ্রামে। কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে। সে সময় উন্মুক্ত খনিতে কাজ করার সময় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ধারণা করা হয়। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের জন্য ম্যান্ডেলাকে ১৯৯৩ সালে এফ ডাব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

এই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র মোজাম্বিকে অনুষ্ঠিতব্য সাউথার্ন আফ্রিকান ডেভেলাপমেন্ট কমিউনিটির(এসএডিসি)শীর্ষ সম্মেলনে যোগদান বাতিল করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ওই সম্মেলনে আঞ্চলিক অবকাঠামোগত বিষয়ে আলোচনার কথা রয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মাহারাজ রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমকে বলেন, গত ৪৮ ঘণ্টা ধরে সাবেক প্রেসিডেন্ট মাদিবার শারীরিক অবস্থার অবণতি হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026