বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০১

আটলান্টিক মহাসাগরের তলদেশে যাদুঘরে ৩০০ মূর্তি

আটলান্টিক মহাসাগরের তলদেশে যাদুঘরে ৩০০ মূর্তি

অন্যকিছু ডেস্ক: সাগরের তলদেশে যাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানযারোতের উপকূলের কাছে এই যাদুঘর হবে সাগরতলে ইউরোপের প্রথম যাদুঘর।

সাগরের ১৫ মিটার গভীরে ৩০০ ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। তৈরি করেছেন জেসন দ্য-কেয়ারস নামে একজন শিল্পী। মূর্তিগুলোর সবই লানযারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের ওপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে।

বলা হচ্ছে, যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, তাতে সাগরের পানির বা জীব বৈচিত্র্যের কোনও ক্ষতি হবে না। পানির নীচে এগুলো তিনশ বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে। অভিনব এই যাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে।

আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়। তাদের জন্য সাগর তলের এই যাদুঘর নতুন আকর্ষণ হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026