মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১১

এক বাংলাদেশীর বিরুদ্ধে মালয়েশিয়ায় বালিকা ধর্ষণের অভিযোগ

এক বাংলাদেশীর বিরুদ্ধে মালয়েশিয়ায় বালিকা ধর্ষণের অভিযোগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় একটি বালিকাকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে এক বাংলাদেশীকে। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেনাং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট।

বার্তা সংস্থা বারনামা বলছে, ওই বালিকাটির বয়স ১৩ বছরের মতো এবং সে অটিস্টিক। রোববার একটি এপার্টমেন্টের সিঁড়িতে বালিকাকে ধর্ষণ করে ওই বাংলাদেশী (৩৮)। তাকে একজন নিরাপত্তা রক্ষী তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে।

এর আগে তার সঙ্গে দেখা গিয়েছিল ওই বালিকাকে। তা দেখে সন্দেহ হয় ওই নিরাপত্তারক্ষীর। তিনি খবর দেন বালিকাটির পিতাকে। খবর পেয়ে তার পিতা আরও কিছু প্রতিবেশীকে নিয়ে হাজির হন। তারা আটক করেন ওই বাংলাদেশীকে। ধর্ষিত বালিকাকে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

নিরাপত্তা প্রহরী বলেছেন, আটক করার পর বালিকাটি বলেছে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে ওই ব্যক্তি। সে যাতে কাউকে এ বিষয়ে কিছু না বলে এ জন্য তাকে দিয়েছে ১০ রিঙ্গিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026