বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদক পাচ্ছেন বাংলাদেশি প্রকৌশলী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদক পাচ্ছেন বাংলাদেশি প্রকৌশলী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কম্পিউটার প্রযুক্তিতে বিশেষ অবদানে জন্য চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া সম্মানসূচক পদক পাচ্ছেন বাংলাদেশি তরুণ প্রকৌশলী সাঈফ সালাউদ্দিন। তরুণ বিজ্ঞানী ও প্রকৌশলীদের কাজের স্বীকৃতি দিতে প্রতি বছর ‘প্রেসিডেন্সিয়াল আরলি ক্যারিয়ার অ্যাওয়ার্ড ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’ পদক দেয় যুক্তরাষ্ট্র সরকার।

এবছর সাইফসহ মোট ১০৫ জন এই পদক পেয়েছেন বলে বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ৩৫ থেকে ৪০ বছর বয়সীদের জন্য এই পুরস্কার প্রবর্তন করেন। বার্কলি ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ার সহযোগী অধ্যাপক সাঈফ সালাউদ্দিন কম্পিউটারের জন্য লো এনার্জি মাইক্রো প্রসেসর তৈরির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

পুরস্কারের জন্য মনোনীতদের অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলো ত্বরান্বিত করতে এই তরুণ বিজ্ঞানীদের গবেষণা ব্যাপক অবদান রাখছে। আশা করছি, মানবতার কল্যাণে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক শেষ করে ২০০৩ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান সাঈফ। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পার্ডো ইউনিভার্সিটি থেকে ২০০৭ সালে ডক্টরেট ডিগ্রি নেন তিনি। ২০০৮ সালে সহযোগী অধ্যাপক হিসেবে বার্কলি ইউনির্ভাসিটির ‘সেন্টার ফর এনার্জি এফিসিয়েন্ট ইলেক্টনিক্স সায়েন্সে’ গবেষণা শুরু করেন সাইফ।

তার গবেষণার ক্ষেত্র ছিল ফিজিক্যাল ইলেক্টনিক্স, ডিজাইন, মডেলিং ও অ্যানালাইসিস, এনার্জি ও সায়েন্টিফিক কম্পিউটিং। শরীয়তপুরের সন্তান সাঈফের বাবা-মা ও একমাত্র বোন ঢাকায় থাকেন। তার স্ত্রী তানভীন জামানও বার্কলি থেকে মাস্টার্স করেছেন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026