মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৯

বাংলাদেশের চুরি করা আরও ৪৩ লাখ ডলার ফেরত দিয়েছেন কিম ওং

বাংলাদেশের চুরি করা আরও ৪৩ লাখ ডলার ফেরত দিয়েছেন কিম ওং

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজকোষ চুরির আরও ২০ কোটি পেসো বা ৪৩ লাখ ডলার ফেরত দিয়েছেন ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম ওং। এ নিয়ে মোট প্রায় এক কোটি ডলার ফেরত দিলেন তিনি।

কিম ওং সোমবার কর্তৃপক্ষের কাছে ৪৩ লাখ ডলার ফেরত দিয়েছেন বলে জানিয়েছে ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের এক কর্মকর্তা। এ খবর দিয়েছে এবিএস-সিবিএন নিউজ।

বলা হয়েছে, আজ মঙ্গলবার সিনেট ব্লু রিবন কমিটিতে এ নিয়ে আবার শুনানি শুরু হয়েছে। সেখানে এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের নির্বাহী পরিচালক জুলিয়া বাকা-আবাদ বলেছেন, ইস্টার্ন হাওয়াই লিজার কোম্পানির একাউন্ট থেকে ওই অর্থ ফেরত দিয়েছেন কিম ওং।

এর আগে প্রথম দফায় কিম ওং ফেরত দেন ৪৬ লাখ ৩০ হাজার ডলার। তারপরে ফেরত দেন ৩ কোটি ৮০ লাখ পেসো। এসব অর্থ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রাখা আছে।

কিম ওং এর আগে শুনানিতে বলেছেন, বাংলাদেশ থেকে চুরি করা ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে নিয়েছে দু’চীনা ব্যবসায়ী শুহুয়া গাও এবং ডিং ঝিজি। তারপর তা রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে চারটি একাউন্টে জমা হয়।

তবে ওই দুই ব্যবসায়ী কোথায় তা এখনও কেউ বলতে পারেন না। এর আগের দুই শুনানিতে নিজেকে অসুস্থ দেখিয়ে অনুপস্থিত ছিলেন রেমিটেন্স কোম্পানির ম্যাসেঞ্জার পালমারেস। তিনি আজকের শুনানিতে উপস্থিত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026