রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯

খালেদার ইফতার পার্টিতে এরশাদসহ আওয়ামীলীগের শীর্ষ নেতারা আমন্ত্রিত

খালেদার ইফতার পার্টিতে এরশাদসহ আওয়ামীলীগের শীর্ষ নেতারা আমন্ত্রিত

 

 

 

 

 

 

 

 

 

ক্ষমতাসীন মহাজোটে নানা টানাপড়েনের মধ্যেই সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন মঙ্গলবার খালেদা জিয়ার আমন্ত্রণপত্র বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের হাতে পৌঁছে দেন। আগামী ১৩ জুলাই ‘রাজনীতিবিদদের সন্মানে’ সংসদের ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাব’ এর এলডি ভবন প্রাঙ্গণে এই ইফতার হবে।

সোমবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও ওই ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের শীর্ষ রাজনীতিবিদের এক অনুষ্ঠানে জড়ো করার এই উদ্যোগকে ‘খালেদার ইফতার কূটনীতি’ হিসাবে উল্লেখ করেছেন বিশ্লেষকদের কেউ কেউ।

এছাড়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ ও কাজী জাফর আহমদকেও বিরোধী দলীয় নেতার আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিএনপির সহ দপ্তর সম্পাদক। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ মোট ২৩ জনকে ইফতারের দাওয়াত দেয়া হয়েছে। ক্ষমতাসীন মহাজোটে থাকা না থাকা নিয়ে বিভিন্ন সময়ে এরশাদের বিভিন্ন বক্তব্যের মধ্যেই গত মাসে একই সময়ে সিঙ্গাপুর সফর করেন জাতীয় পার্টি ও বিএনপি প্রধান। সেখানে এরশাদ- খালেদা বৈঠক হয় বলেও সরকারি দলের কেউ কেউ বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে সময় বলেছিলেন, ষড়যন্ত্র করতেই ওই সফরে যান খালেদা জিয়া।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026