মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২২

মালয়েশিয়ার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তির খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

মালয়েশিয়ার সঙ্গে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তির খসড়া অনুমোদন মন্ত্রিসভায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ার দুটি কোম্পানির সঙ্গে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের মহেশখালীতে কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিসভা কুয়েতের সঙ্গে কূটনৈতিক, বিশেষ ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে। বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন ২০১৬-এর খসড়ার নীতগত অনুমোদন হয়।

এছাড়া বাংলাদেশ পেটেন্ট আইন ২০১৬, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন ২০১৬, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়ার নীতগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশের সঙ্গে কুয়েতের দুটি এবং সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি সইয়ের বিষয় অনুমোদন করে মন্ত্রিসভা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026