বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৭

২০ বছর ক্যান্সার থেকে মুক্ত হয়ে খুলে ফেললেন সব পোশাক: দাঁড়ালেন ক্যামেরার সামনে

২০ বছর ক্যান্সার থেকে মুক্ত হয়ে খুলে ফেললেন সব পোশাক: দাঁড়ালেন ক্যামেরার সামনে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন ২০ বছর। এখন তিনি এই ঘাতক ব্যাধি থেকে মুক্ত। তাই ইংল্যান্ডের প্লাস সাইজ মডেল অ্যানজেলিকা ফেনি মুক্তির আনন্দে দিশাহারা। কি করবেন যেন ভেবে পাচ্ছেন না। কি করলেন তিনি!

একে একে শরীরের সব পোশাক খুলে ফেললেন। একটি সুতাও রাখলেন না গায়ে। এ অবস্থায় দাঁড়ালেন ক্যামেরার সামনে। অমনি ক্লিক ক্লিক। ব্যস ধারণ হয়ে গেল ৩৭ বছর বয়সী এই যুবতীর পুরো নগ্ন ছবি। কখনো মাটির গর্তে দাঁড়িয়ে ছবি তুললেন। তাতে শরীরের উপরের অংশ স্পষ্ট বোঝা যায়। আবার কখনও ঘাসের বনে চিত হয়ে শুয়ে আছেন। এবার তার শরীরের স্পর্শকাতর অংশগুলো একেবারে অনাবৃত। খোলা আকাশের দিকে মুখ করে তিনি শুয়ে আছেন। এভাবেই ক্যামেরায় বন্দি হয়েছেন তিনি। আর সেই ছবি তিনি পোস্ট করে দিয়েছেন নিজের সামাজিক ওয়েবসাইটের একাউন্টে।

তাতে বলেছেন, এ শরীর আমার। ২০ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে বাঁচিয়ে রেখেছি এ শরীরকে। তাই আমার শরীর নিয়ে আমি যা খুশি তা-ই করবো। তিনি ফেসবুক একাউন্টে লিখেছেন, যারা ঘৃণা করেন তাদের জন্য এই ছবি। যারা আমার শরীর নিয়ে লজ্জা দেন তাদের জন্য। বাকিটা হলো আমাদের সুগঠিত শরীরের অধিকারী নারীদের জন্য।

তিনি লিখেছেন, সব সেক্সি, কার্ভি নারী, যাদের আছে শরীর সংক্রান্ত বিষয়, আমি তাদের জন্য এ অবস্থান নিয়েছি। আমার এ শরীরকে ফিরে পেতে ২১ বছরের বেশি লড়াই করতে হয়েছে। সব ভয়কে পিছনে ফেলে এখন আমি আমার শরীরকে ভালবাসতে শুরু করেছি। উল্লেখ্য, অ্যানজেলিকা ফেনির শরীরে ক্যান্সার ধরা পড়ে তার ১৭ বছর বয়সের সময়। তারপর থেকে ২০ বছরের বেশি সময় তিনি স্তন, গ্রীবা সংক্রান্ত ও ত্বকের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেন। এ সময়ে তাকে বিভিন্ন রকম চিকিৎসা নিতে হয়।

এতে তার শরীরের ওজন বেড়ে গেছে ৬ স্টোনের বেশি। সম্প্রতি তিনি এ নিয়ে হাফিংটন পোস্টকে বলেছেন, আমার শরীরের প্রতি যে ভালবাসা তা পাল্টে দিয়েছে ক্যান্সার। ২০১৪ সালকে তিনি টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেন। এ সময়েই তিনি জানতে পারেন ক্যান্সার থেকে পুরোপুরি মুক্তি পেতে চলেছেন।

তাই নারীদের প্রতি তিনি একটি বার্তা দিয়েছেন। বলেছেন, যেকোন গড়নের, যেকোন সাইজেরই হোন না কেন সব রকম নারীর উচিত তার শারীরিক গড়ন মেনে নেয়া। কারণ, আমরা সবাই সুন্দরী। আমাদের নিজেদের মতো করে আমরা এক একজন একক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026