শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন বিমানবন্দরের কাছে একটি গাড়ির ওপর প্লেন বিধ্বস্ত হয়েছে। আর এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই প্লেনের আরোহী ছিলেন বলে হিউস্টন অগ্নিনির্বাপন বিভাগের কর্মকর্তা জেন ইভানস জানান ।
প্লেনটি হঠাৎ আকাশ থেকে সোজা পার্কিং করা গাড়ির ওপর বিধ্বস্ত হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।
ফায়ার ক্যাপ্টেন রু লোজানো জানান, এ সময় গাড়িতে কোনো ব্যক্তি না থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়নি। এছাড়া বিধ্বস্তের ঘটনায় ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরণ না হওয়ায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। কোনো আহতের খবর পাওয়া যায়নি।