শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯

বেশি করে ডিম খান

বেশি করে ডিম খান

শরীর স্বাস্থ্য ডেস্ক: দু’দিন আগে আমরা এক গবেষণার বরাতে লিখেছিলাম ডিমের কুসুম ধুমপানের চেয়েও ক্ষতিকার। আমেরিকান হার্ট এসোসিয়েশনের গবেষণায় সেখানে বলা হয়েছিল কোলেস্টেরল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত ডিম খেলে। কিন্তু, সেই সংস্থাটিই আমার অন্য এক গবেষণায় বলেছে তাদের আগের গবেষণার তথ্য ভুল ছিল।

তারা বলছে, ৪০ পেরোলেও ডিমের কুসুম, মাখন, মাংস নির্দ্বিধায় খেতে পারেন! কোলেস্টেরল বৃদ্ধির কোনও আশঙ্কা নেই। মার্কিন সংস্থা ডায়েটারি গাইডলাইন্স অ্যাডভাইজরি কমিটি এ গবেষণা প্রকাশ করেছে। তাদের প্রকাশিত ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী, কোলেস্টেরল যুক্ত খাদ্যের সঙ্গে রক্তে কোলেস্টেরল বৃদ্ধির কোনও সম্পর্ক নেই। ৫৭২ পাতার

ওই রিপোর্টে গবেষকেরা স্পষ্ট জানিয়েছেন, ২০১০ সালে প্রকাশিত তাদের আগের রিপোর্টে কোলেস্টেরল সম্বন্ধে ভুল তথ্য ছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, প্রতি দিন ৩০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল মানুষের শরীরে গেলে ক্ষতি। সেই ভুল এ বার সংশোধন করে নেওয়া হয়েছে।

নতুন রিপোর্ট অনুযায়ী, রক্তে থাকা কোলেস্টেরলের ৮৫ থেকে ৮৮ শতাংশই আসে যকৃৎ থেকে। খাবার থেকে রক্তে কোলেস্টেরল মিশে যায় মাত্র ১২ থেকে ১৫ শতাংশ। সুতরাং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিমের কুসুম, মাখন, রেড মিট খেতে আর অসুবিধা নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026