বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫

সমকামী ক্লাবে হামলার দায় স্বীকার করেছে আইএস

সমকামী ক্লাবে হামলার দায় স্বীকার করেছে আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে সমকামীদের নাইটক্লাবে হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এ ঘটনায় ফ্লোরিডার অরলান্ডো নগরের মেয়র বাডি ডেয়ার রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সংগঠনটির সংবাদ সংস্থা আমাক এ দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, আমেরিকার ফ্লোরিডার অরলান্ডো শহরে সমকামীদের নাইটক্লাবকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, (যাতে ১০০ জন হতাহত হয়েছে) তা করেছে আইএসের একজন যোদ্ধা।

হামলার সময় নৈশক্লাবে অন্তত ৩২০ জন নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে কমপক্ষে ৫০ জনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন অরলান্ডো পুলিশের প্রধান জন মিনা। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

অরলান্ডো পুলিশের প্রধান জন মিনা জানিয়েছেন, ওমর মতিন আফগানিস্তানের বংশোদ্ভূত। বহু লোককে হত্যার পর তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মতিনের হামলায় আহত হয়েছেন আরো ৫৭ জন। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।

সিএনএনের খবর অনুযায়ী, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে অরলান্ডো শহরের পালস নামের এক সমকামী ক্লাবে হামলা চালান ওমর মতিন (২৯) নামের এক যুবক। প্রথমে গুলিবর্ষণ শুরু করলে ক্লাবের এক কর্মকর্তা তাঁকে প্রতিহতের চেষ্টা করেন। একপর্যায়ে মতিন দৌড়ে ওই ক্লাবে ঢুকে পড়েন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026