শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হামলাকারী ওমর নিজ দেশে বেড়ে ওঠা জঙ্গি। তবে এতে আইএস সম্পর্কের স্পষ্ট তথ্য প্রমান পাওয়া যায়নি বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই হামলার পর তিনি আইন প্রয়োগকারী সংস্থা, সন্ত্রাস বিরোধী কর্মকর্তা ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের সঙ্গে ওভাল অফিসে বৈঠক করেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রোববার ওমর মতিন যে হামলা করেছে তার সঙ্গে মিল রয়েছে গত বছর ক্যালিফোর্নিয়ার সান বার্নারদিনো হামলার। এতেও ঘাতকরা ইসলামিক স্টেটের সঙ্গে যোগসূত্র থাকার দাবি করেছিল। কিন্তু সরাসরি তাদের কোন যোগসূত্র ছিল না। ইসলামিক স্টেটের নির্দেশনায় ওমর মতিন এই হত্যাযজ্ঞ চালিয়েছে এমন পরিষ্কার তথ্যপ্রমাণ আমরা পাই নি, যদিও সে শেষ মুহূর্তে আইএসের সঙ্গে আনুগত্যের কথা স্বীকার করেছে। অরল্যান্ডোতে নাইটক্লাবে হামলাকারী হয়তো দেশের ভিতর সৃষ্টি হওয়া উগ্রপন্থি। এমন মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার।
এরপর ব্রিফিংয়ে বলেন, এটা দেশের ভিতরেই বেড়ে ওঠা উগ্রপন্থার একটি সুনির্দিষ্ট উদাহরণ। এ বিষয়টি নিয়ে আমরা সবাই দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, অরল্যান্ডোতে হামলাকারীকে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক আছে বলে ঘোষণা দেয়া হয়েছে। দৃশ্যত ইন্টারনেটে উগ্রপন্থি তথ্য থেকে সে উদ্বুদ্ধ হয়েছে।
তবে বারাক ওবামা বলেন, সন্ত্রাসী এ গ্রুপটি দ্বারা ব্যাপক পরিকল্পনার এটা ছিল একটি অংশ এমন পরিষ্কার তথ্যপ্রমাণ নেই। উল্লেখ্য, আগামী বৃহস্তপতিবার অরল্যান্ডোর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বারাক ওবামার। এ সময় তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সোমবার রাতে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, ওই হামলাকে একটি সন্ত্রাসী কর্মকা- ধরে নিয়ে তদন্ত চলছে।
অরল্যান্ডো হামলায় কথিত ইসলামিক স্টেট দায় স্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই হামলার সঙ্গে ইসলামিক স্টেট জড়িত, এমন কোন তথ্যপ্রমাণ মেলেনি। বরং এই হামলা দেশের ভেতরেই গড়ে ওঠা চরমপন্থি আদর্শবাদীদের কাজ।
গোয়েন্দারা বলছেন, হামলার আগে পুলিশে ফোন করে আইএসের প্রতি আনুগত্যের কথা জানিয়েছিলেন ওমর মতিন। হামলার পর আইএসের নামে একটি ইন্টারনেট বার্তায় বলা হয়, ফ্লোরিডা স্টেটে সমকামী নৈশ ক্লাবে যে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছে, তা আইএসের একজন যোদ্ধা চালিয়েছে।
তবে সেই দাবি নাকচ করে দিলেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলছেন, ওমর মতিন যে আইএসের নির্দেশে এই হামলা চালিয়েছিলে, এমন কোন তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। যদিও শেষ মুহূর্তে সে আইএসের সাথে সংশ্লিষ্টতার কথা ঘোষণা করেছিল, কিন্তু এমন কোন প্রমাণ নেই যে, সে তাদের নির্দেশেই হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যেভাবে ইসলামের নামে অপপ্রচার হচ্ছে, সেই অপপ্রচার যেভাবে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, আর দুর্বল মনের মানুষদের সেগুলো যেভাবে এ ধরনের হামলা করার জন্য প্ররোচিত করছে, সেই পুরো বিষয়টি খুবই মর্মান্তিক। তিনি বলছেন, এ ধরনের হামলা প্রতিহত করার জন্য এখন গুরুত্বপূর্ণ কাজ হবে উগ্রপন্থী আদর্শবাদ ও তার প্রচারণা ঠেকানো।
তবে এফবিআই প্রধান জেমস কোমে বলেছেন, ওমর মতিন ইন্টারনেটের মাধ্যমে উগ্রপন্থায় অনুপ্রাণিত হন। তবে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এই হামলার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে, এমন কোন প্রমাণ আমরা পাইনি এবং নির্দিষ্ট কোন জঙ্গি নেটওয়ার্কের সাথে তিনি জড়িত ছিলেন, এমন কোন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। মি. কোমে বলেন, ওমর মতিন কাদের অনুসারী ছিলেন, সেটাও স্পষ্ট নয়। তবে বিদেশী কোন জঙ্গি গোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত হয়ে থাকতে পারেন।
গত রোববার রাতে একটি সমকামী নৈশ ক্লাবে ওই হামলায় ৪৯জন নিহত হয়, যাকে একটি সন্ত্রাসী হামলা হিসাবেই বিবেচনা করছেন মার্কিন তদন্তকারীরা। হামলাকারী আফগান বংশোদ্ভূত ওমর মতিন পুলিশের গুলিতে নিহত হয়।