বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৯

টাটকা মাছ কেনার ৭টি টিপস

টাটকা মাছ কেনার ৭টি টিপস

অন্যকিছু ডেস্ক: কী করে বুঝবেন কোন মাছ টাটকা আর কোন মাছ নয়? অভিজ্ঞ মানুষেরাও অনেক সময় দোকানিকে বিশ্বাস করে মাছ কিনে ফেলেন। পরে দেখেন খারাপ। মাছ কেনার ৭টি টিপস:

১) প্রথমেই মাছটি হাতে নিয়ে দেখুন হাতটি পিছলে যাচ্ছে কি না। পিছলে গেলে জানবেন টাটকা।

২) নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ নিন। খুব আঁশটে গন্ধ মানে কিন্তু ভাল মাছ নয়। একদম টাটকা মাছের গায়ে জলের গন্ধ লেগে থাকে।

৩) মাছের চোখটি লক্ষ্য করুন। চোখটি যদি ভিতরদিকে বসে যায় তবে পুরনো মাছ। তাছাড়া টাটকা মাছের চোখ কখনও ঘোলাটে হয় না আর একটু বেরিয়ে থাকে।

৪) ছোট মাছ হলে পেটটি ফাঁক করে দেখুন ভিতরের পটকাটি লাল ও ভিজে ভিজে কি না। শুকনো হলে জানবেন পুরনো মাছ।

৫) মাছের পেটি কেনার সময়ে অবশ্যই খেয়াল করবেন অল্প চাপে কাঁটা থেকে মাছটি আলাদা হয়ে যাচ্ছে কি না। যদি হয় তবে জানবেন টাটকা মাছ নয়।

৬) মাছের গায়ে বাদামি বা হলদেটে দাগ অথবা স্পর্শ করলে স্পঞ্জের মতো ভাব মানে কিন্তু খারাপ মাছ।

৭) চিংড়ি মাছ কেনার সময় খেয়াল করবেন হাতে নিতে গেলে সহজেই মাথা ভেঙে যাচ্ছে কি না। ওটি পচন ধরার লক্ষণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026