মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭

প্রস্রাবে ফোন চার্জ

 

 

 

 

 

 

 

 

 

ধরুন, হঠাৎ আপনার মুঠোফোনে চার্জ শেষ হয়ে গেলো। অথচ আপনার একটি জরুরি কল করা দরকার কিংবা কাউকে কোনো মেসেজ পাঠানো দরকার। এ সময় আপনি প্রস্রাবের সাহায্য নিতে পারেন।

প্রস্রাবের মাধ্যমে তাৎক্ষণিক আপনার মুঠোফোনটিতে চার্জ দিতে পারবেন। অল্প সময়ের মধ্যে চার্জ হবে মুঠোফোনে। অন্তত একটি কল কিংবা একটি মেসেজ দেয়ার মতো চার্জ দিতে পারবেন অনায়াসে। এমনকি এই পরিমাণ চার্জ ব্যবহার করে ইন্টারনেটের ক্ষণিকের জরুরি কোন কাজও সেরে নিতে পারবেন।

যুক্তরাজ্যের ব্রিটিশ রোবটিকস ল্যাবরেটরির গবেষকরা এ পদ্ধতির উদ্ভাবন করেছেন। ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট ইংল্যান্ডের ড. আওয়ানিস আইরোপাওলস বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর উদ্ভাবন।’

গবেষকরা জানান, অণুজীবাণু ভিত্তিক জ্বালানি কোষগুলো শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। যেটি এর অরগানিক জিনিসগুলোকে জীবন্ত অণুজীবদেহের রাসায়নিক রূপান্তরের মাধ্যমে সরাসরি বিদ্যুতে রূপ দেয়।

তবে এ মুহূর্তে গবেষকরা একটি পরিপূর্ণ প্রযুক্তি গড়ে তোলার পরিকল্পনা করছেন। যাতে পুরাপুরি চার্জ করা যায়।

চার্জের প্রযুক্তি নির্মাণের প্রক্রিয়া সম্পর্কে গবেষকরা জানান, তারা কার্বন ফাইবার অ্যানোডের মধ্যে ব্যাকটেরিয়া বা অণুজীবের জন্ম দিয়ে সেগুলোকে সিরামিকের তৈরি একটা সিলিন্ডারে রেখে দেন৷ এরপর সেখানে মূত্র প্রবেশ করালে ব্যাকটেরিয়া মূত্রের মধ্যে থাকা রাসায়নিক উপাদানগুলো ভেঙে ফেলে৷ এ সময় যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা ক্যাপাসিটরে জমা করা হয়৷ আর তার মাধ্যমেই এটা পরবর্তীতে অনেকটা ব্যাটারির মতো কাজ করার শক্তি সঞ্চয় করে৷

আইরোপাওলস জানান, ‘মুঠোফোনে একটি কল দিতে অনেক শক্তির দরকার হয়। কিন্ত আমরা যেখানেই থাকি না কেন প্রস্রাব প্রক্রিয়া ব্যবহার করে দীর্ঘ সময়ের জন্য একটি ব্যাটারি চার্জ করে নিতে পারি।’

যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি সাময়িকীতে সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

সূত্র: মিরর




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026