বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৫

আমেরিকার ডালাসে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ খুন

আমেরিকার ডালাসে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ খুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর ডালাস শহরে বিক্ষোভের মধ্যে ৪ পুলিশ সদস্যকে স্নাইপার রাইফেলের গুলিতে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৭ পুলিশ কর্মকর্তা।

দুই কৃষ্ণাঙ্গকে হত্যার প্রতিবাদে শহরে বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে বিক্ষোভের সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর এ গুলিছোড়া হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে এক বিক্ষোভে গুলিবর্ষণে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই ঘটনায় মোট ১১ পুলিশ গুলিবিদ্ধ হন। দুই কৃষ্ণাঙ্গ মার্কিনি হত্যার প্রতিবাদে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ডালাসের বাণিজ্যিক অঞ্চলে পুলিশের বিরুদ্ধেই বিক্ষোভ চলছিল।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিক্ষোভে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে স্নাইপার (দূর থেকে লক্ষ্যবস্তু) দিয়ে গুলি চালানো হয়।

ডালাস শহরের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন এক বিবৃতিতে বলেন, বিক্ষোভে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে লক্ষ্য করে দুটি স্নাইপার থেকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অপারেশন হয়েছে, তিনজনের অবস্থা গুরুতর।

বিবিসি জানায়, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় গুলির শব্দ পাওয়া যায়। নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছোটেন বিক্ষোভকারীরা।

ডালাসের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন আরো বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। সন্দেহভাজন কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে।

বিবিসি জানায়, মিনেসোটার বাসিন্দা ফিলান্ডো ক্যাসটাইল ও লুইজিয়ানার অ্যালটন স্টারলিং নামের দুই কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদের বিভিন্ন জাতিসত্তার মানুষ যুক্তরাষ্ট্রের অনেক শহরে বিক্ষোভ আয়োজন করে। ডালাসেও এমন বিক্ষোভ আয়োজন করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে বলেন, কৃষ্ণাঙ্গ মার্কিনিদের হত্যার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ওই সময় তিনি পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার অধিক হারের বিষয়টিও তুলে ধরেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026