বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮

ভ্রমণের বেলুনে আগুন লেগে যুক্তরাষ্ট্রে নিহত ১৬

ভ্রমণের বেলুনে আগুন লেগে যুক্তরাষ্ট্রে নিহত ১৬

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: একটি ভ্রমণ বেলুনে আগুন লেগে এতে থাকা ১৬ জনের সবাই নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্থানীয় সময় গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে বলে জানায় সিএনএন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মার্গারেট ওয়াইলি সিএনএনকে বলেন, তিনি হুশ শব্দটি শুনতে পান। পরে তিনি আগুনের গোলা দেখেন। বিদ্যুৎ সরবরাহ লাইনের উচ্চতায় উঠে যায় এই আগুন।

টেক্সাসের কাল্ডওয়েল কাউন্টির লকহার্ট শহরে এ ঘটনা ঘটে। টেক্সাস নিরাপত্তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ভ্রমণ বেলুনটিতে ১৬ ব্যক্তি ছিলেন। তবে বেলুন এবং এর ভ্রমণকারীদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি তারা।

কাউন্টির এক বিচারক এবং জননিরাপত্তা সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, ঘটনাস্থল লকহার্ট শহরের নির্দিষ্ট এলাকায় মাঝেমধ্যেই ভ্রমণ বেলুন নামে। ওই স্থানে গতকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহে লাইনের সংস্পর্শে এসে বেলুনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় বেলুনে থাকা ১৬ জনই নিহত হন।

কাল্ডওয়েল কাউন্টির বিচারক কেন শেওয়ি বলেন, ভ্রমণ বেলুটি বিদ্যুৎ সরবরাহের লাইনের সংস্পর্শে এলে এতে আগুন ধরে যায়। পরে এটি ভূপাতিত হয়। একই কথা জানিয়েছে টেক্সাসের জননিরাপত্তা বিভাগ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026