বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮

এক লাইনের টুইট বার্তায় তিন ভুল

এক লাইনের টুইট বার্তায় তিন ভুল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি মাত্র বাক্যের টুইটে তিনটি বানান ভুল করলেন।

আগামী নভেম্বরের নির্বাচনে হিলারির প্রতিপক্ষ হয়ে লড়বেন রিপাবলিকান মার্কিন এ ধনকুবের।

বিতর্কিত মন্তব্যের কারণে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক বিদ্রুপ করতে দেখা গেছে। এবার এক বাক্যে তিন বানান ভুল করে সেই বিদ্রুপে নতুন মাত্রা যোগ করলেন ট্রাম্প।

এ বিদ্রুপ শুরু হয়েছে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করে দেওয়া এক টুইট বার্তা থেকে। এক লাইনের ওই টুইট বার্তায় তিনি তিনটি বানান ভুল করেছেন বলে ডেমোক্রেট শিবির অভিযোগ করেছে।

ডেমোক্রেটরা ওই তিনটি শব্দ তুলে ধরে ট্রাম্পকে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করেছেন।

টুইটারে ট্রাম্পের পোস্টের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের অনেকে দ্রুত ভুল বানানগুলো চিহ্নিত করে টুইট করেছেন তাকে।

ট্রাম্প টুইট বার্তায় loose এর পরিবর্তে লিখেছেন ‘lose’, ‘instincts’ এর পরিবর্তে ‘insticts’। এ ছাড়া ‘judgment’ বানানটি যুক্তরাষ্ট্রে ‘judgment’ লেখা হলেও ট্রাম্প ‘judgement’ ই লিখেছেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026