বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৮

বিশ্বের ১০টি সুন্দর বিমান বন্দর

বিশ্বের ১০টি সুন্দর বিমান বন্দর

অন্যকিছু ডেস্ক: যখন কোথাও যাওয়ার তাড়া থাকে তখন কোনো সৌন্দর্য যেন চোখে পড়ে না। সেই যাওয়া বাস, ট্রেন কিংবা বিমান, যেভাবেই হোক না কেন।

তবে এমন কিছু জায়গা থাকে যার সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন। আপনার যত তাড়াই থাকুক না কেন। বিশ্বে এমনই কিছু বিমানবন্দর নির্মাণ করা হয়েছে যার সৌন্দর্য যাত্রীদের মুগ্ধ করে।

সিউল আন্তর্জাতিক বিমানবন্দর: এই বিমানবন্দরটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। বাইরে থেকে বিমানবন্দরটি দেখলে মনে হবে শতপদী একটা বিশালাকৃতির দানব। কিন্তু ভেতরে গেলে মনে হবে এটা চাঁদের দেশ।

ক্যারাসকো আন্তর্জাতিক বিমানবন্দর: উরুগুয়েতে অবস্থিত ক্যারাসকো আন্তর্জাতিক বিমানবন্দরটি আধুনিক ও চমৎকার। রাজধানী মন্টেভিডিওতে অবস্থিত এই বিমানবন্দরটিতে ২০০৯ সালে আধুনিক টার্মিনাল স্থাপন করা হয়।

মিউনিখ বিমানবন্দর: দুটো টার্মিনাল দিয়ে যুক্ত করা হয়েছে মিউনিখ বিমানবন্দরটি। অভ্যর্থনা জানানোর জায়গাটি খুব আকর্ষণীয় যা খুব কম বিমানবন্দরেই রয়েছে। মিউনিখ বিমানবন্দরটি জার্মানিতে অবস্থিত।

মাদ্রিদ বারাজাস বিমানবন্দর: আন্তোনিও লামেলা ও রিচার্ড রজার্স এই বিমানবন্দরটির ডিজাইন করেন। স্পেনে অবস্থিত মাদ্রিদ বারাজাস বিমানবন্দরের চার নম্বর টার্মিনালটা সবচেয়ে বেশি সুন্দর।

কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর: জর্ডানে অবস্থিত এই বিমানবন্দরটির ডিজাইন করে ব্রিটেনের নরম্যান ফস্টার নামের একটি কোম্পানি। এই বিমানবন্দরটি চালু হয় ২০১৩ সালে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026