শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ভয়ানক ছবি সংবলিত একটি প্রতিবেদন শনিবার মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমসে ছাপানো হয়। প্রতিবেদনের শিরোনাম করা হয় ইনসাইড দ্য ফেইলিং মিশন টু সেভ ডোনাল্ড ট্রাম্প ফ্রম হিমসেল্ফ বা ডোনাল্ড ট্রাম্পকে রক্ষায় ব্যর্থ মিশনের নেপথ্যে।
এর প্রতিবাদে পত্রিকাটির কঠোর সমালোচনা করলেন ট্রাম্প। এ পত্রিকাটিকে বারবার অসৎ বলে মন্তব্য করে আসছেন ট্রাম্প।
প্রতিবেদনটি অনলাইনে প্রচারিত হওয়ার দুই ঘণ্টা পরেই এক টুইট বার্তায় তিনি বলেন, বানোয়াট কাহিনীনির্ভর একটি পত্রিকা নিউইয়র্ক টাইমস।
এর আগে মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএনকে ক্যাবল নিউজ নেটওয়ার্কের পরিবর্তে ক্লিনটন নিউজ নেটওয়ার্ক বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এদিকে ১ আগস্ট নিউইয়র্ক টাইমসের প্রেস ক্রেডেন্সিয়াল বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা তাদের পরিচয়পত্র টিকিয়ে রাখার ব্যাপারে ভাবতে থাকব। এ সময় ট্রাম্পের সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।
সিএনএনের খবরে বলা হয়, শনিবার রাতে ফেয়ারফিল্ড ও কানেক্টিকাটে নির্বাচনী সমাবেশে ট্রাম্প আরও বলেন, পত্রিকাটি গোল্লায় যাচ্ছে।