বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৬

কাঁচের ব্রিজে ঝুলন্ত অবস্থায় বিয়ে

কাঁচের ব্রিজে ঝুলন্ত অবস্থায় বিয়ে

অন্যকিছু ডেস্ক: বিয়ের জন্য কতই না আয়োজন করে মানুষ। তবে চাইনিজ এক দম্পতির আয়োজন দেখে সবার চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়।

কারণ তারা বিয়ের জন্য বেছে নিয়ে কাচের ব্রিজের সাথে ঝুলন্ত বিছানা, তাও আবার তার নীচে গভীর খাদ। নয় অগাস্ট ছিলো চাইনিজ ভ্যালেন্টাইনস ডে। আর সেদিনই কাচের সেতুতে ঝুলন্ত অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নেয় তারা।

এজন্য সেতুর সাথে রশি দিয়ে বেশ শক্ত করেই বানানো হয় একটি বিছানা। ভূমি থেকে প্রায় ছয়শ ফুট ওপরে বেশ হাসিমুখেই তারা পোজ দিয়েছেন ক্যামেরায়।

চীনের হুনান প্রদেশে পাহাড় সমান উচ্চতায় নির্মিত এ কাচের সেতুটি ইতোমধ্যেই পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একই সঙ্গে ভয় আর আনন্দ উপভোগ করতে বহু পর্যটক ছুটে যায় সেখানে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026