মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৮

ঈদের পর মালয়েশিয়া যাবে ৩০ হাজার কর্মী

ঈদের পর মালয়েশিয়া যাবে ৩০ হাজার কর্মী

 

 

 

 

 

 

 

 

 

 

ঈদ পরবর্তী তিন মাসের মধ্যে মালয়েশিয়ায় ৩০ হাজার কর্মী পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আর এসব কর্মী পাঠাতে আগামী এক মাসের মধ্যে ডাটা পাঠানো সম্ভব হবে বলে জানা গেছে।

বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একথা জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটিকে। দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩১তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সর্বশেষ অবস্থা সম্পর্কে কমিটিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হয়।

মন্ত্রণালয়ের উপস্থাপন করা তথ্যে বলা হয়, বিভিন্ন প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে বাছাইকৃত ১০ হাজার কর্মীর মধ্যে ৮ হাজার ৩৯১ জন কর্মীর ক্লিন ডাটা মালয়েশিয়ার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে ৩০ হাজার কর্মীর ডাটা পাঠানো সম্ভব হবে এবং ঈদ পরবর্তী ৩ মাসের মধ্যে তাদের মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে। বৈঠকে সৌদিআরবে বাংলাদেশি জনশক্তির আকামা পরিবর্তন অগ্রগতি সম্পর্কেও আলোচনা হয়।

এতে বলা হয়, গত ২১ জুলাই পর্যন্ত নতুন পাসপোর্ট গ্রহণ, পাসপোর্ট নবায়ন, ট্রাভেল পাস/আউট পাস গ্রহণসহ সর্বমোট ২ লাখ ৪৪ হাজার ৫১৯ অবৈধ সৌদি প্রবাসীকে সহায়তা দেওয়া হয়েছে। বৈঠকে বলা হয়, প্রবাসী কল্যাণ তহবিলের টাকা স্কুল-কলেজ ও মাদ্রাসায় সহায়তা ব্যয় না করার জন্য ২০০২ সালের আইনটি প্রয়োজনীয় সংশোধন পূর্বক মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন পেয়েছে। আগামী সংসদ অধিবেশনে পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় কমিটির বৈঠকে।

বৈঠকে মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণ এবং সৌদি আরবে অবৈধ অভিবাসীদের আকামা পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয়কে সব ধরনের জটিলতা দ্রুত সমাধানে পদক্ষেপ নিতে বলেছে কমিটি।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাফরুল ইসলাম চৌধুরী, মো. শাহাব উদ্দিন, কর্নেল (অব.) এ. এ. মারুফ সাকলান এবং শাহিদা তারেক দীপ্তি বৈঠকে অংশ নেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026