বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০

মুসলমানদের নিয়ে ট্রাম্পের নেতিবাচক বক্তব্য আইএসকে সহায়ক করছে

মুসলমানদের নিয়ে ট্রাম্পের নেতিবাচক বক্তব্য আইএসকে সহায়ক করছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মুসলিমদের নিয়ে ডনাল্ড ট্রাম্প যেসব নেতিবাচক মন্তব্য করে যাচ্ছেন তা আইএসকে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান এই প্রার্থী প্রকারান্তরে আইএসকেই সহায়তা করছেন।

যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের ওপর সাময়িকভাবে যে নিষেধাজ্ঞার কথা ট্রাম্প বলেছেন, তা তার বুঝার অভাব এরই প্রতিফলন। । এ খবর দিয়েছে বৃটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্ট।

খবরে বলা হয়, বর্তমানে উত্তর আমেরিকা সফরে রয়েছেন লন্ডনের মেয়র। সেখানে এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েই মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্পের মুসলিমদের নিয়ে করা বিভিন্ন মন্তব্য নিয়ে কথা বলেন তিনি।

এ সময় সাদিক খান বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের আমেরিকায় স্বাগত জানানো হবে না। আমেরিকার মতো একটি বড় দেশের ইতিহাস ও উত্তরাধিকার সম্পর্কে তার জানা-বুঝার ঘাটতিকেই প্রকাশ করে এমন মন্তব্য। শুধু তাই নয়, এটা প্রকারান্তরে দায়েশ বা আইএসকে সুযোগ করে দিচ্ছে।

কারণ, তার বক্তব্য এটাই নির্দেশ করে যে, একইসঙ্গে পশ্চিমা উদার ও মূলধারার মুসলিম হওয়া সম্ভব নয়। তিনি বলেন, সহিষ্ণুতা, সম্মান ও বৈচিত্র্যের প্রতি যুক্তরাষ্ট্র সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। এটা ধরে রাখাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি।

আমি এও মনে করি যে, আমাদের মতো বিদেশিদেরও মার্কিন নির্বাচন থেকে দূরে থাকা জরুরি। আমি আশা করি, সেরা প্রার্থীই নির্বাচনে জিতবেন এবং বড় ব্যবধানেই জয় পাবেন হিলারি ক্লিনটন।

এর আগে সাদিক খান দেখা করেছেন শিকাগোর মেয়র রাহম ইমানুয়েলের সঙ্গে। এই সাক্ষাতের সময় তিনি অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এটা বলতে আমাদের বিব্রত হওয়া উচিত নয় যে, বিভিন্ন স্থানের মানুষ আমাদের শহরগুলোতে আসবে এবং তারা আমাদের জীবনযাত্রা সম্পর্কে জানবে।

অভিবাসীদের আরো সমর্থন দিলে এবং তাদের নিজেদের সঙ্গে আত্মীকরণ করে নিলে বিভেদের বদলে সেতুবন্ধন’ রচিত হবে বলে মন্তব্য করেন সাদিক খান। এটা মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়েও সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি।

সাদিক খান বলেন, আমেরিকানদেরই সিদ্ধান্ত নিতে হবে যে, তাদের দেশ পরিচালনার দায়িত্বে কে থাকবেন।

কিন্তু আমি এটাও বলবো যে, যারা আমাদের মধ্যে বিভক্তি আনতে চায় তাদের বিরুদ্ধে আমরা হাতে হাত রেখে লড়াই করবো। বৈশ্বিক সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতাদের আদিবাসী নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোকে আত্মীকরণ করে নেয়ার আহ্বান জানান সাদিক খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026