বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫২

যেসব ইস্যু ঠাঁই পায়নি বিতর্কে: কত মানুষের কর্মসংস্থান হবে প্রেসিডেন্ট নির্বাচনের পর

যেসব ইস্যু ঠাঁই পায়নি বিতর্কে: কত মানুষের কর্মসংস্থান হবে প্রেসিডেন্ট নির্বাচনের পর

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হফস্ট্রা ইউনিভার্সিটি হলের বিতর্কে হিলারি ক্লিনটন-ডোনাল্ড ট্রাম্প বিতর্কে স্থান পেয়েছে বাণিজ্য, কর্মসংস্থান, ট্যাক্স, আয়কর রিটার্ন, ইমেইল কেলেঙ্কারি, পররাষ্ট্র নীতি সহ অনেক বিষয়। এ সব ইস্যুতে একে অন্যকে ঘায়েল করার চেষ্টা করলেও বেশ আলোচিত ও সমালোচিত কিছু ইস্যু স্থান পায় নি ওই বিতর্কে।

সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ফিউশনের মতে, এ ইস্যুগুলো হলো গর্ভপাত, অস্ত্র নিয়ন্ত্রণ, সীমান্তে ট্রাম্পের দেয়াল নির্মাণ, ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনা কর্মকর্তার পিতামাতাকে অবমাননা করে ট্রাম্পের বক্তব্য। তবে এ বিতর্কে এসব ইস্যু উঠে না এলেও পরবর্তী দফায় তা থাকবে বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে নানা বিতর্ক সৃষ্টিকারী মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তো কয়েকদিন আগেও হিলারি ক্লিনটনের নিরাপত্তা রক্ষীদের অস্ত্র প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অস্ত্র প্রত্যাহার করেই দেখুন হিলারির কি হয়। এ নিয়ে হিলারি অভিযোগ করেছিলেন যে, ট্রাম্প তাকে হত্যায় উস্কানি দিচ্ছেন।

এছাড়া মেক্সিকোর সঙ্গে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কয়েকদিন আগে তিনি বলেছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতোর সঙ্গে বৈঠকে তিনি দেয়াল নির্মাণের খরচ বহন করতে রাজি হয়েছেন। কিন্তু সঙ্গে সঙ্গে ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট নিয়েতো।

ওদিকে, ট্রাম্প ইউনিভার্সিটির দুর্নীতির নথি প্রকাশ করতে মার্কিন এক আদালতের বিচারক রায় দেন। সেই রায়ের পর ট্রাম্প ওই বিচারককে অবমননা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, ওই বিচারক মেক্সিকান বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প তার প্রাইমারি নির্বাচনী প্রচারণার সময়েই।

এছাড়া ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে দেয়া এক মুসলিম সেনার পরিবারের দেয়া বক্তব্যে অসম্মানজনক মন্তব্য করেন ডনাল্ড ট্রাম্প। এ সব ইস্যুতে উত্তেজনা দেখা দেয় মার্কিন রাজনীতিতে। কিন্তু এর কোনোটিই প্রেসিডেন্সিয়াল বিতর্কে স্থান পায় নি। হফস্ট্রা ইউনিভার্সিটি হলে মুখোমুখি বিতর্কে হিলারি ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্পের মধ্যে উঠে আসে কর্মসংস্থান প্রসঙ্গ। এ সময় হিলারি তার অর্থনৈতিক পরিকল্পনায় এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা ঘোষণা করেন।

হিলারি ক্লিনটন বলেন, জনগণ আমাদের পরিকল্পনার দিকে তাকিয়ে আছে। আমরা এক কোটি কর্মসংস্থান করতে চাই। কিন্তু আপনার পরিকল্পনায় ৩৫ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। মার্ক জান্দির মুডিস অ্যানালাইটিকসের একটি রিপোর্ট উদ্ধৃত করে এমন বক্তব্য রাখেন হিলারি। এই পরিসংখ্যান বিভ্রান্তিকর। কারণ, মার্ক জান্দি বলেছেন, যদি হিলারি ক্লিনটন কিছু না-ও করেন তাহলেও ৭২ লাখ মানুষের কর্মসংস্থান হবে অর্থনীতিতে।

ফলে হিলারি ক্লিনটনের পরিকল্পনায় বাড়তি কর্মসংস্থান হতে পারে প্রায় ৩০ লাখ মানুষের। সিএনএন মানি’র তামি লুহবি এ বিশ্লেষণ দিয়ে লিখেছেন, যেহেতু সময়টা ভিন্ন তাই হিলারির অধীনে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি ও ট্রাম্পের অধীনে ৩৪ লাখ মানুষ বেকার হওয়ার বিষয়টি তুলনা করা যথোপযুক্ত নয়। এ বিষয়ে মার্ক জান্দির সঙ্গে যোগাযোগ করে সিএনএন। এ সময় জান্দি বলেন, আরও নিরেট তুলনা করলে বলা যায়, হিলারীর অধীনে এক কোটি কর্মসংস্থান হবে।

অন্যদিকে ট্রাম্পের অধীনে চার লাখ মানুষ কাজ হারাবে। এ সংখ্যাটি ৩৪ লাখ নয়। অক্সফোর্ড ইকোনমিক্সের বিশ্লেষকদের মতে, যদি হিলারি নির্বাচিত হন এবং তার সব নীতি প্রয়োগ করেন তাহলে ২০২১ সালের শুরুতে তিনি বাড়তি দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।

অন্যদিকে ট্রাম্পের অধীনে প্রায় ৪০ লাখ মানুষ কাজ হারাবে। এক্ষেত্রে হিলারির অভিযোগকে সত্য, কিন্তু ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছে সিএনএন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026