বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬

যুক্তরাষ্ট্রের ৫ কোটি ডলার বিনিয়োগ ড্রোন তৈরিতে

যুক্তরাষ্ট্রের ৫ কোটি ডলার বিনিয়োগ ড্রোন তৈরিতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নাইজারের একটি সামরিক বিমান ঘাঁটিতে কমপক্ষে ৫ কোটি ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য হবে ড্রোন তৈরি করা। সন্ত্রাসবাদ ঠেকানোর জন্যই ব্যবহার করা হবে এসব ড্রোন। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, নাইজারের রাজধানী নিয়ামেতে এরই মধ্যে উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটির একটি বিমান ঘাঁটি তারা ব্যবহার করে থাকে ফ্রান্সের ইসলামবিরোধী বাহিনী অপারেশন বারখানের সঙ্গে। এই ঘাঁটিতে এমকিউ-৯ রিপার ড্রোন রয়েছে। এবারে তারা ড্রোন নির্মাণের জন্য ব্যবহার করবে দেশটির আরেক বিমান ঘাঁটি। এই ঘাঁটিটি আগাদেজ শহরে অবস্থিত।

ওয়াশিংটন এখান থেকে লিবিয়া, মালি বা নাইজেরিয়ার মতো প্রতিবেশী দেশগুলোতে ইসলামি উগ্রপন্থিদের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করতে পারবে। পেন্টাগনের একজন মুখপাত্র মিশেল বালদানজা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র নতুন একটি রানওয়ে এবং সংশ্লিষ্ট পথ, সুযোগ-সুবিধা ও অবকাঠামোর জন্য অর্থায়ন করতে সম্মত হয়েছে।

তিনি জানিয়েছেন, এই অর্থের পরিমাণ হতে পারে ৫ কোটি ডলার। তবে এই খবর প্রথম বেরিয়েছিল দ্য ইন্টারনেসপ্ট সাইটে। তারা বলছে, খরচ এরও দ্বিগুণ হতে পারে।

অনুসন্ধানী খবরের ওই সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, তারা এমন কিছু নথি পেয়েছে যাতে এই প্রকল্পকে ‘আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নির্মাণ প্রচেষ্টা’ হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০১৭ সাল নাগাদ শেষ হবে ড্রোন নির্মাণের এই প্রকল্প।

প্রসঙ্গ, ড্রোন হলো এক ধরনের বিশেষ উড়োযান যা সামরিক বাহিনীগুলো নজরদারি, বোমা বর্ষণের কাজে ব্যবহার করে থাকে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান বা যেসব স্থানে পাইলট পাঠানো সম্ভব নয়, সেসব স্থানেই পাঠানো হয়ে থাকে চালকব্যতীত দূরনিয়ন্ত্রিত ড্রোন। এগুলো ইউএভি (আননেমড এরিয়াল ভেহিকলস) বা আরপিএ (রিমোটলি পাইলটেড এয়ারক্র্যাফট) হিসেবেও পরিচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026