শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬

পপ স্টার শাকিরাকে যেভাবে প্রেমে মজিয়েছিলেন ফুটবলার পিকে

পপ স্টার শাকিরাকে যেভাবে প্রেমে মজিয়েছিলেন ফুটবলার পিকে

বিনোদন ডেস্ক: কলম্বিয়ান পপস্টার শাকিরার ওয়াকা ওয়াকা কারও ভোলার কথা নয়। ছয় বছর আগে আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের এই থিম সং সারাবিশ্ব মাত করেছিল। ফুটবলের সঙ্গে শাকিরার ভালোবাসার সেই শুরু।

এখন বার্সিলোনার স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সুখেই সংসার করছেন শাকিরা। তারকা এ দম্পতির ঘর আলো করে ইতোমধ্যে এসেছে দুই সন্তান। কিন্তু কথা হচ্ছে কিভাবে হলো তাদের মন দেওয়া-নেওয়া?

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পিকে জানালেন তাদের প্রেমকাহিনী। তাদের প্রেমকাহিনী ঘিরেও আছে সেই ওয়াকা ওয়াকা গান। স্পেনের রাজধানী মাদ্রিদে এই গানের শুটিংয়েই প্রথম সাক্ষাৎ দুজনের। সেখান মোবাইল নম্বর বিনিময়। এরপর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে গিয়ে আবারও আলাপ। সেখানেই শুরু মন দেওয়া-নেওয়া।

পিকের ভাষায়, ওখানে শাকিরা তখন উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি তার সামনে গিয়ে কী বলব বুঝতে না পেরে বোকার মত জিজ্ঞেস করি আজকের আবহাওয়া কেমন?

পিকে হাসতে হাসতে বলেন, এটা নিতান্তই একটি স্টুপিড প্রশ্ন ছিল তাতে সন্দেহ নেই। উত্তরে বলা উচিত ছিল একটি জ্যকেট পরে নিতে। কিন্তু শাকিরা খুব সিরিয়াসলি আমার সঙ্গে আবহাওয়া নিয়ে কথা বলা শুরু করল।

পিকে তাকে বলেছিলেন, বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আবার দেখা হবে। সত্যি সত্যি দুজনের দেখা হয়েছিল। পিকের হাতে তখন বিশ্বকাপ ট্রফি এবং বিজয়ী ফুটবলারের মেডেল! এমন প্রেমিককে কি কেউ ফিরিয়ে দেয়?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026