শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মাণ হচ্ছে করণ জোহরের দ্য গাজী অ্যাটাক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মাণ হচ্ছে করণ জোহরের দ্য গাজী অ্যাটাক

বিনোদন ডেস্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে ছবি নির্মাণ করছেন ভারতের জনপ্রিয় নির্মাতা-প্রযোজক করন জোহর। সে সময়কার নৌযুদ্ধ নিয়ে ভারতের প্রথম চলচ্চিত্র দ্য গাজী অ্যাটাক নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী বছরের ১৭ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে। করন জোহরের ধর্মা প্রোডাকশন ও এএ ফিল্মস ছবিটি যৌথভাবে নির্মাণ করবে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন রানা দাগ্গুবতি ও তাপসী পান্নু। রানা অভিনয় করবেন নৌবাহিনীর একজন ক্যাপ্টেনের চরিত্রে।

অন্যদিকে তাপসীকে দেখা যাবে একজন শরণার্থীর ভূমিকায়। হিন্দির পাশাপাশি তেলেগুতেও ছবিটি নির্মাণ হবে। ১৯৭১ সালের ৪ঠা ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি নৌবাহিনীর সাবমেরিন ‘পিএনএস গাজী’ রহস্যজনকভাবে ডুবে গিয়েছিল।

ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস রাজপুত এর কয়েকজন নেভি অফিসার এটি ডুবিয়ে দিয়েছিলেন। এ জন্য টানা ১৮ দিন সমুদ্রের তলদেশে থাকতে হয়েছিল তাদের। আর সেই ঘটনা নিয়েই নির্মাণ হবে ‘দ্য গাজী অ্যাটাক’ ছবিটি।

তবে করণ জোহর নিজে নয়, ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক সংকল্প। নিজের লেখা উপন্যাস ‘দ্য ব্লু ফিশ’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন তিনি। ছবিটিতে আরো অভিনয় করবেন কে কে মেনন, অতুল কুলকার্নি ও অক্ষয় মিত্তাল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026