শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫

রূপচর্চায় পান পাতার ৫ ব্যবহার

রূপচর্চায় পান পাতার ৫ ব্যবহার

সাজসজ্জা ডেস্ক: বাঙালিদের ঐতিহ্য ও সখ্যতার নিয়মিত জায়গা পান পাতা। বিয়েতে শুভদৃষ্টি থেকে শুরু করে অনুষ্ঠানে ঠোট লাল করতে বাঙালিয়ানায় জুরি নেই এই পান পাতার।

তবে এখনো আমাদের অনেকের জানা নেই এর ব্যবহার। জানলে হয়তো মনে হতেই পারে কেন পানের এতো গুণগান! কারণ সত্যিই যে পানের রয়েছে হাজার গুণ। জেনে নিন রোজকার রূপচর্চায় পানের এমনই ৫ ব্যবহার।

চুল পড়া: পান পাতা বেটে তিলের তেল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগান। এক ঘণ্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

ওরাল হাইজিন: খাবার খাওয়ার পর পান খায় কেন জানেন? পান যেমন হজমে সাহায্য করে, তেমনই ওরাল হাইজিনের জন্যও উপকারী পান।

অ্যাকনে: পানপাতা রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা অ্যাকনের সমস্যা দূর করতে সাহায্য করে। পানপাতা ও হলুদ এক সঙ্গে বেটে অ্যাকনের ওপর লাগান। সেরে যাবে।

চুলকানি: এক বাটি জলে ১০টা পানপাতা ফুটিয়ে নিন। এই জল স্নানের জলে মিশিয়ে নিন বা সরাসরি অ্যালার্জি, র্যাশে লাগান।

শরীরের দুর্গন্ধ: স্নানের জলে পাত পাতার রস মেশালে শরীরের দুর্গন্ধ দূর হয়। প্রতি দিন পান পাতা ফোটানো জল খেলে শরীর থেকে টক্সিন দূর হয়। দুর্গন্ধ হয় না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026