রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮

সুটকেসে করে শরণার্থী পাচারের সময় আটক দুই

সুটকেসে করে শরণার্থী পাচারের সময় আটক দুই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটায় অভিনব কায়দায় পৃথকভাবে তিন শরণার্থীকে পাচারের সময় দুই মরোক্কান নাগরিককে আটক করেছে স্প্যানিশ পুলিশ।

শরণার্থীদের দু’জনকে লুকানো হয়েছিল গাড়ির ভেতর আর একজনকে সুটকেসে। খবর ফক্স নিউজের।

সোমবার এক মরোক্কানের গাড়িতে তল্লাশি চালানোর সময় গাড়ির ড্যাশবোর্ডের ভেতর এক শরণার্থীকে লুকানো অবস্থায় পাওয়া যায়। আরেক নারীকে পুলিশ পায় গাড়ির পেছনের আসনের ভেতর। আসনটির ভেতরের সরঞ্জাম ফেলে দিয়ে সেখানে তাকে ঢুকিয়ে রাখা হয়েছিল।

দু’জনেরই লুকানোর জায়গায় নিঃশ্বাস নেওয়ার মতো বাতাসের অভাব ছিল। তাই তাদের উদ্ধার করেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দু’জনই পাপুয়া নিউ গিনির শরণার্থী বলে মনে করছে পুলিশ।

পৃথক আরেক ঘটনায় আরেক নারীর সুটকেসের ভেতর পাওয়া পাওয়া যায় ১৯ বছর বয়সী এক আফ্রিকান তরুণকে। সে গ্যাবন নাগরিক বলে মনে করা হচ্ছে। ওই তরুনের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসা দেওয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026