শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫০

নির্লজ্জ যৌনতার কথা স্বীকার করলেন ফারাহ খান

নির্লজ্জ যৌনতার কথা স্বীকার করলেন ফারাহ খান

বিনোদন ডেস্ক: রগরগে যৌন সংলাপে বলিউডের বহুল আলোচিত পরিচালক ফারাহ খান, করণ জোহর ও টেনিস তারকা সানিয়া মির্জা। এতে করণ জোহরকে উদ্দেশ্য করে ফারাহ খান বললেন, তোমার যৌন জীবন যেমনই হোক আমারটা কিন্তু তার দ্বিগুন।

করণ জোহর কিন্তু তাদের যৌন জীবন নিয়ে তখন আলোচনা চালিয়েই যাচ্ছেন। এ সময় ফারাহ খান, করণ জোহর বা সানিয়া মির্জা কাউকেই লজ্জিত হতে দেখা যায় নি। ফারাহ খানের কাছে করণ জোহর জানতে চান, তার যৌনজীবন কি বেডরুমের বাইরেও একই রকম কিনা জবাবে ফারাহ খান বলেন, না।

এ ঘটনা ঘটেছে বহুল আলোচিত টক শো কফি উইথ করণ সিজন ফাইভে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এক পর্যায়ে করণ জোহর একই রকম প্রশ্ন ছুড়ে মারেন সানিয়া মির্জার দিকে। তিনি তাদের বিবাহিত জীবনের কাহিনী প্রকাশ করে দেন। তার বিয়ে হয়েছে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে।

এ বিষয়ে তিনি বলেন, তারা দু’জনে দু’জনের থেকে যতটা পারেন দূরে সরে থাকেন। কারণ, তাদেরকে অব্যাহতভাবে বিভিন্ন স্থান সফর করতে হয়। এ সময় সানিয়া কৌতুক করে তার পিতার একটি বিবাহিত জীবনের কাহিনী শোনান। তিনি সানিয়া মির্জাকে বলেন যে, তাদের ৩১ বছরের বিবাহিত জীবন এখনও অটুট আছে।

কারণ, খেলার কারণে তাদের কাউকে না কাউকে সফরে থাকতে হয়। অর্থাৎ দূরত্ব বজায় রাখলে ঝগড়া বিবাদ কম হয়। তাতে সম্পর্ক টিকে থাকে। এ পর্যায়ে করণ জোহরের যৌন জীবন সম্পর্কে জানতে চান ফারাহ খান। তার প্রশ্ন শুনে চোখের পাতা না ফেলেই করণ জবাব দেন, এটার অস্তিত্ব নেই। কোনো এপ্লিকেশন নেই। পুরোপুরি অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।

এ সময় করণ মিথ্যে কথা বলছেন বলে অভিযুক্ত করেন সারাহ খান। জবাবে করণ জোহর বলেন, এখানে সত্য স্বীকারে তার কোনো আপত্তি নেই।

উল্লেখ্য, কফি উইথ করণ সিজন ফাইভ প্রতি রোববার স্থানীয় সময় রাত ৯টায় প্রচার করা হয় স্টার ওয়াল্ড ও স্টার ওয়ার্ল্ড এইচডি’তে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026