রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪

এক হেয়ার প্যাকেই ঝলমলে চুল

এক হেয়ার প্যাকেই ঝলমলে চুল

সাজসজ্জা ডেস্ক: স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর চুল কার না পছন্দ বলুন? সুন্দর ঝলমলে চুল পাবার জন্য আমরা কত কিছু না করে থাকি!

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা করতে ভুলে যাই। আর তা হল চুলের খাবারের কথা। চুলের খাবার? তা আবার কী? অনেকেই হয়তো জানেন না যে আমাদের দেহের মত চুলেরও প্রয়োজন রয়েছে খাবারের ও পুষ্টির।

এবং এতে সাহায্য করবে নিত্যদিনকার কিছু খাবারই। আমাদের দৈনন্দিনকার এই খাবারগুলো চুলের পুষ্টি জুগিয়ে চুল পড়া কমিয়ে দিবে এবং চুলকে করবে খুশকিমুক্ত।

ঝলমলে স্বাস্থ্যোজ্বল চুল পেতে চান সবাই। আর এই সুন্দর, স্বাস্থ্যজ্বল চুল একরাতের মধ্যে পাওয়া সম্ভব নয়। তার জন্য প্রয়োজন দীর্ঘ সময়ের চুল পরিচর্যা। কিন্তু হঠাৎ কোনো অনুষ্ঠানের দাওয়াত পড়ে গেলে, তখন কি আর এত সময় পাওয়া যায় চুলের যত্ন নেয়ার। তাহলে উপায়?

সাধারণ ও সহজ উপায়ে খুব সহজে এবং দ্রুত চুল স্বাস্থ্যোজ্জ্বল আর ঝলমলে দেখান সম্ভব। খুশকি, চুল বিবর্ণ হয়ে যাওয়া ও ভেঙে যাওয়ার সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন কলার হেয়ার প্যাক। কলা, মধু ও চালের আটা দিয়ে তৈরি এই হেয়ার প্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।

জেনে নিন বিস্তারিত:

যা যা লাগবে

কলার টুকরা- কয়েকটি

মধু- ২ থেকে ৩ চা চামচ

চালের আটা- ৫ থেকে ৮ চামচ

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

একটি পাকা কলা টুকরা করে ৪/৫টি টুকরার সঙ্গে মধু মিশিয়ে নিন। মিশ্রণে চালের আটা দিন। ভালো করে মেশান সব উপকরণ যেন দলা না থাকে। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে নিন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন চুল।

এছাড়াও আরও কিছু ম্যাজিক প্যাক আপনার জন্য

নারকেল তেল

রাতে খুব ভাল করে চুলে নারকেল তেল লাগিয়ে নিন। এরপর একটি চিরুনি দিয়ে মাথা ভাল করে আঁচড়িয়ে নিন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু চুল থেকে তেল দূর করে আপনাকে দিবে সিল্কি ঝলমলে চুল।

দুধ

একটি স্প্রে বোতলে ১/৪ কাপ ঠান্ডা দুধ এবং কুসুম গরম পানি মিশিয়ে নিন। এবার এটি সম্পূর্ণ চুলে স্প্রে করে নিন। এটি ১০ মিনিট চুলে রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল নরম কোমল ঝলমলে হয়ে গেছে।

ডিম

তিনটি ডিম, দুটি টেবিল চামচ অলিভ অয়েল অথবা নারকেল তেল এবং এক টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। চুলে ভাল করে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে চুল শ্যাম্পু করে ফেলুন। আরেকটি প্যাক ব্যবহার করতে পারেন। দুটি ডিম, ১/২ কাপ টকদই, দুই টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি যেন ঘন ক্রিমি হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। ম্যাসাজ করে চুলে লাগান। আধাঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এটি আপনি আগের দিন গোসলের সময় লাগাতে পারেন।

কন্ডিশনার ব্যবহার

ভেজা চুলে কন্ডিশনার লাগিয়ে নিন। বিশেষ করে চুলের আগার অংশে কন্ডিশনার ভাল করে লাগান। একটি মোটা দাঁতের চিরুনি দিয়ে ভাল করে চুল আঁচড়িয়ে নিন। একটি খোঁপা করে ঘুমাতে যান। পরের দিন সকালে চুল ধুয়ে ফেলুন। আর দেখুন আপনার চুল একদম সিল্কি হয়ে গেছে।

টকদই এবং অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলে কিছু পরিমাণে টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি চুলে লাগিয়ে নিন। একটি শাওয়ার ক্যাপ মাথায় লাগিয়ে নিন। সারারাত এভাবে রাখুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটিও আপনাকে ঝলমলে স্বাস্থ্যজ্বল চুল পেতে সাহায্য করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026