বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১২

অফলাইনেও কাজ করবে ইনস্টাগ্রাম

অফলাইনেও কাজ করবে ইনস্টাগ্রাম

প্রযুক্তি আকাশ ডেস্ক: সব সময় ইন্টারনেট সংযোগ না থাকলেও চিন্তা নেই, অফলাইনেও কাজ করবে স্মার্টফোনে ছবি বিনিময়ের সেবা ইনস্টাগ্রাম।

এরই মধ্যে বেশ কিছু অ্যানড্র্রয়েড ব্যবহারকারীর ওপর পরীক্ষামূলকভাবে ‘অফলাইন মোড’ চালুও করেছে তারা।

এ সুযোগ কাজে লাগিয়ে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইস ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ না থাকলেই বন্ধুদের বিনিময় করা ছবিতে মন্তব্য বা লাইক দিতে পারবেন।

এমনকি নির্দিষ্ট ব্যবহারকারীদের সব পোস্ট বা ছবিগুলো ফলোও করা যাবে। পরে যখনই ডিভাইসে ইন্টারনেট চালু হবে তখনই নির্দিষ্ট ছবিতে স্বয়ংক্রিয়ভাবে লাইক বা মন্তব্যগুলো যোগ হবে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের স্বচ্ছন্দে ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতেই এ উদ্যোগ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026