মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯

ব্যতিক্রম রূপ নিয়ে এবার বড় পর্দায় ফিরছেন সেই জনপ্রিয় কমেডিয়ান মিস্টার বিন

ব্যতিক্রম রূপ নিয়ে এবার বড় পর্দায় ফিরছেন সেই জনপ্রিয় কমেডিয়ান মিস্টার বিন

বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় কমেডি চরিত্র মিস্টার বিন ফিরছেন। তবে টিভি সিরিজে নয়, মিস্টার বিনকে দেখা যাবে নতুন এক সিনেমায়।

নতুন এই সিনেমায় মিস্টার বিন এর বেশে আরও একবার ফিরছেন ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন অবসরপ্রাপ্ত এক বৃদ্ধের ভূমিকায়।

রোয়ান অ্যাটকিনসন বলেন, বুড়ো মিস্টার বিন কী কী করতে পারে আর তাতে কেমন হাস্যরসের সৃষ্টি হয়, সেটা দেখাই একটা মজার ব্যাপার হবে। একজন বয়স্ক লোকের চরিত্রে অভিনয় করাটা হবে খুবই মজার।

সিনেমাটি পরিচালনা করবেন লাভ অ্যাকচুয়েলি খ্যাত নির্মাতা রিচার্ড কার্টিস। ৬২ বছর বয়সী অ্যাটকিনসনকে তিনিই রাজি করিয়েছেন বুড়ো মিস্টার বিন রূপে পর্দায় ফিরতে।

১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টিভিতে প্রচারিত হওয়া কমেডি সিরিজ মিস্টার বিন দিয়েই জনপ্রিয়তা পান রোয়ান অ্যাটকিনসন। পরবর্তীতে মিস্টার বিনকে দেখা গেছে ১৯৯৭ সালের বিন: দ্য আল্টিমেট ডিজাস্টার এবং ২০০৭ সালের মিস্টার বিন’স হলিডে সিনেমায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026