শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩

শ্বশুরকে সরিয়ে সঞ্চালনায় ঐশ্বর্য

শ্বশুরকে সরিয়ে সঞ্চালনায় ঐশ্বর্য

বিনোদন ডেস্ক: তাদের সম্পর্কটা শ্বশুর-বৌমা। সেটা বলিউড এমনকি তাবৎ দুনিয়ার জানা। কিন্তু কাজের ক্ষেত্রে তাদের সম্পর্কটা নিছক সহকর্মী। তাই এ জায়গাটিতে কেউ কাউকে ছাড় দেয়ার কথা নয়।

বলা হচ্ছে বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন ও তার শ্বশুর অমিতাভ বচ্চনের কথা। ছেলের বৌ এখন কোনো নতুন ছবিতে কাজ করছেন না। অন্যদিকে অমিতাভ ব্যস্ত থাগস অব হিন্দুস্তান নিয়ে।

এছাড়া দীর্ঘদিন ধরেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনা করে আসছেন। শোনা যাচ্ছে সে আসনটি এবার আর থাকছে না অমিতাভের কাছে।

বিগ বি-কে হটিয়ে কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) নবম সিজনে সঞ্চালকের আসনে বসতে পারেন খোদ পুত্রবধূ ঐশ্বর্য।

আর যদি সেটাই হয়, তাহলে নবম সিজনই হবে কৌন বনেগা ক্রোড়পতি প্রথম সম্প্রচার যেখানে হোস্টের ভূমিকায় কোনো নারী।

তবে এখানেই গুঞ্জনের শেষ নয়, এমনটাও জানা যাচ্ছে যে শুধু ঐশ্বর্য একাই নয়, সঞ্চালকের হিসেবে ভাবা হচ্ছে মাধুরী দীক্ষিতকেও।

কিন্তু হঠাৎ কেন সিনিয়র বচ্চনকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে সেটা পরিষ্কার নয়। অমিতাভকে নিয়ে ২০০০ সালের ৩রা জুলাই প্রথম সম্প্রচারিত হয়েছিল কেবিসি।

সেই থেকেই এক অনন্য জনপ্রিয়তা পায় এই গেম শো।শুধুমাত্র তৃতীয় সিজনে হোস্টের চেয়ারে দেখা গিয়েছিল শাহরুখ খানকে।

তারপরে আবারও সেই অমিতাভই। ফলে এবার যদি অন্যকোনো ব্যক্তি সেই আসনে বসেন তা হবে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলছে বলি বাতাস। তবে এখনও অবধি এটা শুধুই সম্ভাবনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026