মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯

প্রেমের কথা স্বীকার করলেন দীপিকা

প্রেমের কথা স্বীকার করলেন দীপিকা

বিনোদন ডেস্ক: হলিউড পাড়ি দিয়েছেন আগেই। মাতাচ্ছেন ‘কান’-এর মঞ্চও। এবার এক হলিউড তারকার প্রতি তাঁর প্রেমের কথা অকপটে স্বীকার করলেন দীপিকা পাডুকোন। তিনি হলেন ভিন ডিজেল।

ট্রিপল এক্স ছবিতে স্ক্রিন শেয়ার করেছন ভিন ও দীপিকা। তখন থেকে তাঁদের অনস্ক্রিন তো বটেই, অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে।

এর আগে দীপিকা পাডুকোন জানিয়েছিলেন, ভিনের সন্তানের মা হওয়ার কথা কল্পনা করেন তিনি। এবার খোলাখুলি জানালেন ভিন তাঁকে ভালবাসেন!

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে তাঁকে বলা হয়, আপনি বোধহয় ভিনকে একটু বেশি ভালবাসেন। সঙ্গে সঙ্গে প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে দীপিকা বলে ওঠেন, এক্সকিউজ মি। ও আমাকে ভালবাসে। ভিন দুর্দান্ত। আমার দেখা সেরা মানুষ।

ওর হৃদয় অনেক বড়, ওর জন্যই আমার এত অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আমার প্রতিভার ওপর পুরোপুরি বিশ্বাস রয়েছে ওর।

ভিন আমার সারা জীবনের বন্ধু ইন্ডাস্ট্রি সূত্রে খবর, হলিউডে যাতে পাকাপাকি ভাবে দীপিকা ক্যারিয়ার গড়ে তুলতে পারেন তার জন্য ভিন নাকি সব রকম চেষ্টা করছেন।

দীপিকার কাছে যে ছবির অফার আসছে, তার চিত্রনাট্য নাকি ভিন নিজে দেখে নিচ্ছেন। যদিও এ নিয়ে মুখ খোলেননি দীপিকা।

কিন্তু বলি মহলের প্রশ্ন, শোনা যায় রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে দীপিকার। ভিনের সঙ্গে এই ঘনিষ্ঠতা তিনি মেনে নেবেন তো?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026