শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪

দীপিকার লকেট ঘিরে রহস্য

দীপিকার লকেট ঘিরে রহস্য

বিনোদন ডেস্ক: হলিউডে নিজের প্রথম ছবি কদিন আগেই মুক্তি পেয়েছে দীপিকা পাড়–কোনের। সে ছবির মাধ্যমে ভালোই প্রশংসিত হয়েছেন তিনি। হলিউডের পর এবার বলিউডে আবারো কাজ শুরু করেছেন দীপিকা।

র্তমানে কাজ করছেন সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে। এদিকে নতুন খবর হলো সম্প্রতি দীপিকার গলার একটি লকেট নিয়ে রহস্য তৈরি হয়েছে। কারণ এর আগে কখনই এরকম লকেট সম্বলিত চেইন তাকে পরতে দেখা যায়নি।

রহস্য আরো ঘনীভূত হয় তিনি যখন লকেটটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভালোবাসার কথা শেয়ার করেন। সম্প্রতি এয়ারপোর্টে ফটোগ্রাফারদের ক্যামেরায় বন্দি হন দীপিকা।

চোখে কালো গ্লাস, সাদা টি-শার্ট ও গলায় সেই লকেট পরেছিলেন তিনি। তার পর দিনই এ অভিনেত্রী নিজের টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেন, নারীদের শক্তি ও ভালোবাসার প্রতীক লকেট।

এই লকেটটি আমি তাদের উৎসর্গ করছি যেসব নারীর আত্মবিশ্বাস প্রবল। যারা সব বাধা অতিক্রম করে এগিয়ে যায় তাদের প্রতি ভালোবাসা। আর এই লকেটটি আমার ভালোবাসার উপহার।

ব্যাস দীপিকার এই বক্তব্যের রেশ ধরেই শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই বলছেন এই লকেটটি রণবীর সিং দীপিকাকে দিয়েছেন। আর সে কারণেই তিনি এ লকেটটি নিয়ে এত আবেগী হয়ে পড়েছেন।

আবার লকেটটি যে তার ভালোবাসার উপহার সেটাও রণবীরের বিষয়টি অনেকটাই পরিষ্কার করেছে। বর্তমানে রহস্যঘেরা এই লকেটটি নিয়ে জোর আলোচনা চলছে বলিউড পাড়ায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026