শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৬

মানুষের মূত্রেই ফোন চার্জ

মানুষের মূত্রেই ফোন চার্জ

প্রযুক্তি আকাশ ডেস্ক: বহুভাবেই মোবাইল ফোন চার্জের কথা জানা গিয়েছে। তবে এবার যদি বলা হয় মানুষের মূত্র দিয়ে চার্জ দেওয়া যাবে তাহলে কি আপনি অবাক হবেন? সম্প্রতি তেমনই এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন গবেষকরা।

যুক্তরাজ্যের ব্রিস্টলের একটি গবেষণাগারে বিজ্ঞানীরা মূত্র থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছেন। গবেষণার অংশ হিসেবে অনেক সিলিন্ডার ভর্তি করা হচ্ছে বর্জ্য ও মূত্র দিয়ে। আর তা থেকেই উৎপন্ন হচ্ছে ইলেকট্রন নামক উপাদান যা দিয়ে তৈরি হতে পারে বিদ্যুৎ।

মূত্র থেকে উৎপন্ন বিদ্যুতে অন্তত পক্ষে চার্জ দেওয়া যাবে স্মার্টফোন এবং জ্বালানো যাবে কয়েকটি লাইটও। তবে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এমন একটি বিশেষ ডিভাইস যার মাধ্যমে মূত্র থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ। জৈব বিজ্ঞানীরা এ প্রকল্পে এখন ব্যাপক উৎসাহে কাজ করছেন ব্রিস্টল রবোটিক্স ল্যাবরেটরিতে।

বায়োএনার্জির অধ্যাপক ইয়ানিস লেরোপোলস বলেন নষ্টজল ও মূত্র থেকে যে উপাদানটি প্রয়োজন ছিলও সেটি গবেষকরা পেয়েছেন। দু’লিটারের মতো মূত্র থেকে তৈরি হতে পারে ৩০ থেকে ৪০ মিলিওয়াটস বিদ্যুৎ।

একটি স্মার্ট ফোন ধীরে ধীরে চার্জ দেওয়া অথবা বাথরুমে যে কটি লাইট থাকে সেগুলোর জন্য এটুকু বিদ্যুৎই যথেষ্ট বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষক দলটি চলতি মাসের শেষের দিকে এর ওপর একটি পরীক্ষাও চালাবে বলে জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026