সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬

গরুর মাংসের শুঁটকি তৈরি ও রান্না করার রেসিপি

গরুর মাংসের শুঁটকি তৈরি ও রান্না করার রেসিপি

রাধুনী ডেস্ক: মাছের শুঁটকিকে সকলে চিনলেও মাংসের শুঁটকিকে কিন্তু অনেকেই চেনেন না। দারুণ সুস্বাদু এই খাবারটি খেতে যেমন অসাধারণ সুস্বাদু, তেমনই একবার তৈরির পর ঘরে রাখা যায় বেশ কয়েক বছর পর্যন্ত।

শুটকি বানানোর পদ্ধতি

হাড় ছাড়া গরুর মাংস মাঝারি করে টুকরা করে নিন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর হলুদ আর লবন দিয়ে ভালো করে মেখে নিন। এরপর লম্বা তার অথবা তারের মত মজবুত সুতাতে বড় সুই দিয়ে মাংসের টুকরা গুলোকে গেঁথে নিন।

তারপর খুব করা রোদ এ ২-৩ দিন শুকাতে দিন। শুকিয়ে গেলে পলিথিনে ভোরে ফ্রীজে সংরক্ষণ করুন। হলুদ আর লবন প্রিজারভেটিভ হিসেবে কাজ করে তাই আলাদাভাবে সেদ্ধ করার বা বাড়তি কিছু যোগ করার প্রয়োজন নেই।

উপকরণ: ১/২ কেজি মাংসের শুটকি, ১/২ কাপ পেঁয়াজ কুচি (মোট করে কাটা), ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১/২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১/২ চা চামচ জিড়া বাটা (গুঁড়োও দিতে পারেন), ২ টা কাঁচা মরিচ, (গন্ধের জন্য) ৩ টা এলাচ, ৩ টা দারুচিনি টুকরো, ৩-৪ টা তেজপাতা, ১/৩ কাপ তেল, লবণ পরিমান মত।

পদ্ধতি

শুটকিগুলো গরম পানিতে ধুয়ে নিন।

প্রেসার কুকারে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিন।

৮-৯ টা সিটি দিলে নামিয়ে নিন ও চালনিতে পানি ঝড়িয়ে নিন। চাইলে পানির স্টকটা ব্যবহার করতে পারেন নতুবা ফেলে দিন।

একটা প্যানে তেল দিয়ে গরম মসলা গুলো দিয়ে গন্ধ ছড়ানো পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ কুচি দিয়ে আরো কিছুক্ষণ ভেজে সব মসলা দিয়ে কসিয়ে নিন।

শুটকি দিয়ে ভাল করে কষিয়ে নিন। ১ কাপ পানি দিয়ে / স্টক দিয়ে ঢেকে দিন।

পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। একদম ভুনা মাংসের স্বাদ পাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026