মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮

ইলিশ মাছের ভর্তা রেসিপি

ইলিশ মাছের ভর্তা রেসিপি

রাধুনী ডেস্ক: ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইলিশ মাছ সবার খুব পছন্দের। ইলিশ মাছ এমন একটি মাছ, এটি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজা লাগে।

ভর্তাপ্রেমীদের জন্য সুখবর হলো ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে বেশ লাগবে।

উপকরণ: ইলিশ মাছের টুকরো ৩-৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, শুকনো মরিচ ১টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষা তেল ভাজার জন্য।

প্রণালি: মাছের টুকরো ভালো করে ধুয়ে এতে মসলা ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিন। পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি মচমচে করে ভেজে নিন।

মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে নিন। এখন মাছের সঙ্গে ভাজা উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তৈরি করুন মজাদার ভর্তা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026