বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২

কোরিয়ার শুভেচ্ছা দূত হলেন তিশা

কোরিয়ার শুভেচ্ছা দূত হলেন তিশা

শীর্ষবিন্দু নিউজ: রিপাবলিক অব কোরিয়ার শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শুধু বাঁকী ছিল আনুষ্ঠানিক ঘোষণা। তাই ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার কোরিয়ান দূতাবাসে তার হাতে  আনুষ্ঠানিকভাবে এই যোগদানপত্র তুলে দেয়া হয়। তিশার হাতে এই যোগদানপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার অ্যাম্বাসেডর এইচ ই লি ইয়ান-ইয়ং।

বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার অ্যাম্বাসেডর এইচ ই লি ইয়ান-ইয়ং বিশ্বাস করেন যে, তিশা দুই দেশের সাথে সাংস্কৃতিক কর্মকান্ডের উন্নতির জন্য বিশ্বস্ততার সাথে একত্রে কাজ করবেন।

এদিকে, অভিনেত্রী তিশা কোরিয়ান দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কোরিয়ার সাংস্কৃতিক কর্মকান্ড বাংলাদেশের মানুষের নিকট তুলে ধরার দায়িত্ব পেয়ে আমি অনেক অনেক উচ্ছাসিত এবং সন্মানিত। আমি এ কাজটি  দায়িত্বসহকারে করতে চাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026