বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩১

একদিনেই ফুরোল আইফোন ৫এস

একদিনেই ফুরোল আইফোন ৫এস

আইফোন ৫ স্মার্টফোনের ম্যাপিং অ্যাপ্লিকেশনের ব্যর্থতা আর শীর্ষপ্রতিদ্ব›দ্বী স্যামসাং গ্যালাক্সি এস৪-এর উপস্থিতির মধ্যেও আইফোনের জনপ্রিয়তা যে কমেনি, তা প্রমাণ করে দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। বিক্রি শুরু হতে হতে না হতেই আইফোনের নতুন মডেলের স্টক শেষ।

প্রযুক্তিসংবাদ বিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্রি শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে ৫এস-এর পুরো সেপ্টেম্বর মাসের স্টক।

অন্য এক প্রতিবেদনে ফরচুন ম্যাগাজিন জানিয়েছে, আইফোন ৫এস বিক্রি শুরু হওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রিঅর্ডার পাওয়া ৫এস-এর সরবরাহের তারিখ পাল্টে দিয়েছে অ্যাপল। অ্যাপলের অনলাইন স্টোরের সর্বশেষ আপডেট অনুযায়ী, ৫এস-এর গোল্ড মডেলটি তো বটেই, কালো এবং ধূসর কেসিংয়ের ৫এস-এরও সরবরাহ শুরু হবে অক্টোবর মাসে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি একই অবস্থা যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানিতেও। নতুন আইফোন ৫এস-এর জন্য ইউরোপের অ্যাপল ভক্তদের অপেক্ষা করতে অক্টোবর মাস পর্যন্ত।

এই মারমার কাটকাট চাহিদা দেখে অনেক বাজার বিশ্লেষক মনে করছেন, প্রথম সপ্তাহেইে ৫০ থেকে ৬০ লাখের বেশি আইফোন ৫এস বিক্রি হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026